
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা দীর্ঘদিন ছিল মিরোস্লাভ ক্লোসার। অবশেষে চলতি বিশ্বকাপে ভেঙে গেল সেই রেকর্ডটা। ‘রেকর্ডের বরপুত্র’ নামে পরিচিত লিওনেল মেসি জাদুকরী ফুটবলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এবার তাঁর কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন ক্লোসা।
ফুটবল বিশ্বকাপে ক্লোসার গোল ১৬। এবারের বিশ্বকাপ শুরুর আগে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ মেসির গোল ছিল ১৩। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন আর্জেন্টাইন তারকা। মেসি এবার তাঁকে বিশেষ এক উপহার পাঠাচ্ছেন বলে ক্লোসা ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। জার্মান কিংবদন্তি বলেন, ‘মেসি আমার বিশ্বকাপের গোলের রেকর্ড ছোঁয়ার পরই স্কালোনি তার (মেসি) সঙ্গে আমার ফোনে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। সেটা ছিল খুবই আবেগঘন মুহূর্ত। সে (মেসি) আমাকে তাঁর সই করা একটি জার্সি পাঠাবে।’
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালির লাৎসিওতে ক্লোসা ও লিওনেল স্কালোনি ছিলেন একই দলে। আর্জেন্টিনার কোচের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে টিকে রয়েছে বন্ধুত্ব। সেই স্কালোনির বরাতেই মেসির সঙ্গে কথা হয়েছে ক্লোসার। মেসি-স্কালোনির কথা উল্লেখ করে ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সতীর্থ ছিল। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। অবিশ্বাস্য এক বিস্ময়কর প্রতিভা মেসি।’
২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি ভেঙে দিয়েছিলেন ক্লোসার রেকর্ড। সেদিনই মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন জার্মান কিংবদন্তি। এবারের বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি সবার ওপরে। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। এই তালিকায় দুই ও তিনে থাকা এমবাপ্পে ও ক্লোসার গোল ১৯ ও ১৬।
২০১৪ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছেন ক্লোসা। জার্মানিও সবশেষ বিশ্বকাপ জেতে সেবার। জার্মানরা এরপর ২০১৮, ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এবার শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানদের বিদায়ঘণ্টা বেজে গেছে। এদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
৬ মিনিট আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
২৮ মিনিট আগে
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৪ ঘণ্টা আগে