
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে।
তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে