আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের লড়াই। শেষ দিকে টুর্নামেন্টের রোমাঞ্চ বাড়াতে দলগুলো বিদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিপিএলে খেলতে এসেছেন মঈন আলী ও ভানুকা রাজাপক্ষে।
ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে আর শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার রাজাপক্ষে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তাঁদের খেলতে আসার বিষয়টি গতকাল সামাজিক মাধ্যমে নিজ নিজ দল নিশ্চিত করেছে।
মঈনের ছবি দিয়ে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলীকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত।’
অন্যদিকে রাজাপক্ষের ছবি দিয়ে বরিশাল লিখেছে, ‘দলে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার ব্যাটিং সেনসেশন ভানুকা রাজাপক্ষে।’
আগামীকাল প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আর রাতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এলিমেনটরে যে দল জিতবে, সেই দল প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে। এমন সমীকরণের হিসাবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সিলেট ও কুমিল্লা ফাইনালে ওঠার দুটি সুযোগ পাচ্ছে।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৪ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৬ ঘণ্টা আগে