
২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
গত রাতে সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আজ ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনকে দলে ভিড়িয়েছে। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। তাসকিনকে নিয়ে এলপিএল লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এখন তাসকিন। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি খেলেছেন এলপিএলেও। সবশেষ ২০২৪ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই একবারই তিনি এলপিএলে খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা দারুণ কাটছে তাসকিনের। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ, পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই—এ বছর বাংলাদেশের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৫ ওয়ানডে খেলে এ বছর ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেয়েছেন ৬ উইকেট।
২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ আগস্ট। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৮ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৯ ঘণ্টা আগে