
দলের প্রয়োজনে ক্যামিও ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের জুটি ভাঙতে সাকিব আল হাসানের জুড়ি মেলা ভার। তিনি যেন পরিপূর্ণ এক প্যাকেজ। কখনো অলরাউন্ড নৈপুণ্যে, কখনোবা যেকোনো বিভাগে অসাধারণ কিছু করে দলকে জেতান সাকিব। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিল লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এক ফ্র্যাঞ্চাইজি।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের রয়েছে অনন্য জনপ্রিয়তা। দুর্দান্ত পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। ২০২৬ এলপিএল শুরুর আগে গত রাতে জাফনা কিংস সরাসরি চুক্তিতে নিয়েছে বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘একজন বিশ্বমানের টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসান এলপিএলের আগে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দলের প্রয়োজনে রান করে দেন। গুরুত্বপূর্ণ সময়ে এনে দেন উইকেট। চাপের মুহূর্তে তিনি অসাধারণ। টি-টোয়েন্টির অন্যতম পরিপূর্ণ অলরাউন্ডারকে দলে নিয়ে জাফনা কিংস যোগ করল এক আগুন।’

২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ আগস্ট। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এখন পর্যন্ত এলপিএল হচ্ছে পঞ্চমবারের মতো।
সাকিব এলপিএলে ২০২৩ সালে একবারই খেলেছেন। গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ১৭.২৫ গড় ও ১১৫ স্ট্রাইকরেটে করেন ১৩৮ রান। ৫.৭ ইকোনমিতে নেন ১০ উইকেট। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার ২০২৪ সালের অক্টোবরে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। দীর্ঘ ১৯ মাসে বাংলাদেশের জার্সিতে না খেলতে পারলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), যুক্তরাষ্ট্রের মাইনর লিগ টি-টোয়েন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। ২০২৫ সালে পিএসএল, মাইনর লিগ টি-টোয়েন্টিতে শিরোপা জিতেছেন তিনি।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৯ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ ঘণ্টা আগে