প্রথম মেয়াদ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় আবার ভারতের প্রধান কোচের পদে থাকবেন কি না, তা নিয়ে অনেক দোলাচল ছিল। অবশেষে আবারও ভারতের প্রধান কোচের দায়িত্বেই তিনি থাকছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
দ্বিতীয় মেয়াদে দ্রাবিড় কত বছর প্রধান কোচের দায়িত্বে থাকবেন, তা বিসিসিআই স্পষ্ট করে বলেনি। ধারণা করা হচ্ছে, ২০২৪-এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকছেন। ক্রিকইনফো জানতে পেরেছে, যেভাবে গত দুই বছরে (২০২১ থেকে ২০২৩) ভারতীয় দলটাকে দ্রাবিড় তৈরি করেছেন, তাতে বিসিসিআই তাঁর ওপরই ভরসা রেখেছে। নতুন কোচ এলে তা বিঘ্ন হতে পারে দেখে দ্রাবিড়কে প্রধান কোচের পদে রেখে দিচ্ছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ছিল দ্রাবিড়ের প্রথম মেয়াদে দুই বছরের চুক্তি। তাঁর অধীনে ভারত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণের র্যাঙ্কিংয়েই শীর্ষে উঠেছিল। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। দ্রাবিড়ের প্রশংসা করে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘ভারতীয় দল তিন সংস্করণেই দুর্দান্ত খেলছে। তিন সংস্করণে আমাদের শীর্ষে থাকা তার ভিশন, নির্দেশনা ও দলের জন্য লক্ষ্যমাত্রা প্রস্তুত করেছে, তারই প্রতিফলন। ফাইনালের আগে টানা ১০ ম্যাচ জয়ে বোঝা যায় আমাদের বিশ্বকাপ অভিযান অসাধারণের চেয়ে কোনো অংশে কম নয়। প্রধান কোচ আমাদের পূর্ণ সমর্থন পাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে সফলতা ধরে রাখতে যা যা দরকার, সব ধরনের সহযোগিতা তাঁকে আমরা করব।’
১০ ডিসেম্বর ডারবানে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই দ্রাবিড়ের দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব শুরু হবে। ১৪ ডিসেম্বর শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত দ্রাবিড় বলেন, ‘বিসিসিআই কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আমার ওপর বিশ্বাস রাখতে। এই দায়িত্ব পালন করতে অনেক সময় দিতে হবে। পরিবারের সমর্থন ও আত্মত্যাগের প্রশংসা করতেই হচ্ছে। বিশ্বকাপের পর আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ।’ দ্রাবিড়ের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলিপ—তিন জনের চুক্তিও বাড়িয়েছে বিসিসিআই।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে