একই মাঠে ১০০ টেস্ট উইকেট নেওয়ার তালিকাটা খুবই সংক্ষিপ্ত। এবার চতুর্থ বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টুয়ার্ট ব্রড। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড পেসার কাইল ভেরেইনাকে আউট করে গড়েছেন এই নজির।
ব্রডের আগে একই মাঠে ১০০ টেস্ট উইকেট নিয়েছেন তিনজন বোলার। শ্রীলঙ্কার দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথের সঙ্গে তালিকায় আছেন ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুরালিধরন আবার তিন মাঠে গড়েছেন ১০০ উইকেটের কীর্তি। তিনি কলম্বোতে ১৬৬ উইকেট আর গলে ১১১ উইকেটের সঙ্গে ক্যান্ডিতে নিয়েছেন ১১৭ উইকেট। আরেক লঙ্কান তারকা হেরাথের ১০২ উইকেটের কীর্তিটা হচ্ছে গলে। ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসনের কীর্তিটাও হচ্ছে লর্ডসের মাঠে। তিনি প্রথম পেসার হিসেবে ১১৭ উইকেট নিয়েছেন লর্ডসে।
আর গতকাল ব্রড ১০০ উইকেট নিয়ে কিংবদন্তি বোলারদের সঙ্গে নাম লেখালেন তালিকায়। ইংল্যান্ড পেসারের এমন কীর্তিতে তালিকায় একটা সমতাও বিরাজ করছে। দুই শ্রীলঙ্কান স্পিনারের সঙ্গে দুই ইংল্যান্ড পেসার।
ব্রডের এমন রেকর্ডের ম্যাচে ইংল্যান্ড পিছিয়ে আছে লর্ডস টেস্টে। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১২৪ রানের লিড পেয়েছে। দিন শেষ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২৮৯ রান। তৃতীয় দিন শুরু করবেন ৪১ রানে অপরাজিত মার্কো ইয়েনসেনের সঙ্গে কাগিসো রাবাদা ৩ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬৫ রানে অলআউট হয়। ইংল্যান্ডকে কম রানে আটকানোর কাজে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা। তিনি ৫ উইকেট নিয়েছেন ৫২ রানে।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৫ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে