
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এমন হারের পর স্বাভাবিকভাবেই স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটারা দিচ্ছেন পরিবর্তনের পরামর্শ। তবে দ্রুত বড় কোনো পরিবর্তনের পথে হাঁটতে চান না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই ছিল হতাশার চিত্র। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে তারা। বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল অজিরা। ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজ বাঁচানোর জন্য এখন অস্ট্রেলিয়ার সামনে একটাই সমীকরণ—২২ আগস্ট ম্যাকাইতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জিততেই হবে। গুরুত্বপূর্ণ সে ম্যাচকে সামনে রেখে ম্যাকডোনাল্ড বলেন, ‘দলের বয়সের কাঠামো নিয়ে সবসময়ই আলোচনা থাকবে। একটি হার সেই আলোচনাকে আরও জোরালো করে। তবে এই খেলোয়াড়দের সামনে এখনো অনেক ক্রিকেট বাকি। আর বিষয়টি হলো, আমরা কীভাবে এখান থেকে এগিয়ে যাই।’
সিরিজ বাঁচানোর পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া কোচ আরও বলেন, ‘এখন কীভাবে সামনে এগিয়ে যাব, সেটাই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের পরবর্তী সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে—আমরা কী করব, কীভাবে তাদের প্রস্তুত করব, পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে তাদের কতটা বিশ্রামের প্রয়োজন।’
ম্যাকডোনাল্ডের বার্তা পরিষ্কার—এক ম্যাচের ব্যর্থতায় দল ও অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা হারানো নয়, বরং দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য। তাঁর মতে, পরিবর্তনের দাবি ওঠলেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের ম্যাচের জন্য দলকে সঠিকভাবে প্রস্তুত করা।
ম্যাকডোনাল্ড বলেন, ‘পরিবর্তনের দাবি তোলা সহজ। আমরা যখন জিতি না, তখন অনেকেই পরিবর্তনের কথা বলেন। এমন পারফরম্যান্সের পর তাদের সেটা বলার অধিকারও আছে। এটাও আমাদের বাস্তবতার অংশ।’
বাংলাদেশের প্রশংসা করে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমি মনে করি, তারা (বাংলাদেশ) তাকে (নাথায়ন লায়ন) অসাধারণভাবে খেলেছে। পুরো ব্যাটিং ইউনিটই আমাদের পেসারদের বিপক্ষেও খুব ভালো খেলেছে। তারা বল অনেক দেরিতে খেলেছে, খুব ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত ছিল। এরপর যখন রান করার সুযোগ পেয়েছে, কিংবা আমরা বেশি ওয়াইড বল করেছি, তখনই তারা আক্রমণ করেছে।’

২০২৬ নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলটা খেলবে নারী এশিয়ান গেমসেও।
২০ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব ক্রিকেটে চলছে বাংলাদেশ বন্দনা। ইয়ান বিশপ, আকাশ চোপড়া, হার্শা ভোগলেরা প্রশংসায় ভাসাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের। সামাজিক মাধ্যমে প্রশংসাধ্বনি ভেসে আসছে বিশ্ব সংবাদমাধ্যম ও বিভিন্ন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে এখন সমীকরণ কী—গতকাল ডারউইনে ৯ উইকেটের জয়ের পর এই আলোচনাটা চলছে বেশি। কারণ, অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্টে জিতে ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা অনেক বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীসও
১ ঘণ্টা আগে
বাংলাদেশের হয়ে দুটি উইমেন’স সাফ জেতা গোলকিপার রুপনা চাকমাও এদিন ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে খুব বেশি কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চার গোলের হারেই শেষ হয় রাজশাহী স্টার্সের অভিষেক ম্যাচ। ‘এ’ গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।
২ ঘণ্টা আগে