
বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান সিলেট এয়ারপোর্ট রোডে। নয়নাভিরাম চা বাগান এবং সবুজ পাহাড়ে ঘেরা এই ভেন্যুটি যে কাউকে মুগ্ধ করবে। বিভিন্ন দেশের ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা বিভিন্ন সময় এই ভেন্যুটির সৌন্দর্য্যের কথা জানিয়েছেন।
২০০৭ সালে বিভাগীয় স্টেডিয়াম হিসাবে নির্মাণ করা হয় সিলেট স্টেডিয়াম। ২০১৩ সালে পুনর্নির্মাণ করে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তর করা হয়। ২০১৪ সালের ১৭ মার্চ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে ভেন্যুটি। গত কয়েক বছরে এই ভেন্যুতে বিভিন্ন টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়।’
ক্রিকেট ৩৬৫ ’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় জায়গা পাওয়া বাকি নামগুলো হলো নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণ আফ্রিকা, অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া, ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, ভারত, গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তান, ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম, ইংল্যান্ড।

দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
২৬ মিনিট আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৩ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে
চোটে পড়ায় দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। আজ কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাননি কারভাহাল। শুধু তিনিই নন, কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা পাননি স্পেনের বিশ্বকাপ দলে।
৪ ঘণ্টা আগে