
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শেষভাগে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়াদের বেঙ্গালুরু। জয়ের পর দলটির অধিনায়ক রজত পাতিদার পেয়েছেন কড়া শাস্তি।
স্লো ওভার রেটের কারণে বেঙ্গালুরু অধিনায়ক পাতিদারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (বেঙ্গালুরুর) প্রথম অপরাধ। স্লো ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’ এবারের আইপিএলে চতুর্থ অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়কের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্ত ও রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগকে দেওয়া হয়েছে এমন শাস্তি।
২২২ রানের লক্ষ্যে নেমে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল হেরেছে ১২ রানে। ৪৩০ রানের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়ক ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেছেন। পঞ্চম উইকেটে জিতেশ শর্মার সঙ্গে পাতিদারের ২৭ বলে ৬৯ রানের জুটিই মূলত বেঙ্গালুরুর ২২১ রানের স্কোরের ভিত গড়ে দিয়েছে।
ম্যাচসেরার পুরস্কার পেয়ে পাতিদার সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘এটা অসাধারণ এক ম্যাচ হয়েছে। সত্যিই অনেক কঠিন ছিল। বোলিং ইউনিটকে এই পুরস্কার দেওয়া উচিত। বিশেষ করে এই মাঠে কোনো দলকে হারানো সহজ নয়। যেভাবে তারা (বোলার) কাজটি করেছে, সত্যিই অবিশ্বাস্য।’
হাতে ৪ উইকেট নিয়ে শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১৯ রান। গুরুত্বপূর্ণ এই ওভারে ক্রুনাল পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছেন পাতিদার। শেষ ওভারে ক্রুনাল ৬ রানে ৩ উইকেট নেন। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে পাতিদার বলেন, ‘ক্রুনাল পান্ডিয়া যেভাবে শেষ ওভার বোলিং করেছেন, আসলেই সহজ ছিল না। অসাধারণ বোলিং করেছেন। যে সাহস দেখিয়েছেন, প্রশংসার যোগ্য।’
ওয়াংখেড়েতে গতকাল ১৮ ও ১৯তম ওভার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউডকে দিয়ে করিয়েছেন পাতিদার। আগেই পেসারদের ওভার করানোর পর যেভাবে সাহস দেখিয়ে শেষ ওভারে স্পিনার এনেছেন পাতিদার, ক্রিকইনফোর ‘টাইমআউট শো’তে প্রশংসা করেছেন আম্বাতি রাইদু।
১২ রানে জিতে এখন আইপিএলের পয়েন্ট টেবিলের তিনে বেঙ্গালুরু। চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট এখন কোহলিদের। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সেরও পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে এক ও দুইয়ে দিল্লি ও গুজরাট। ২ পয়েন্ট নিয়ে মুম্বাই অবস্থান করছে ৮ নম্বরে। পাঁচ ম্যাচে তারা কেবল একটিতে জিতেছে।
আরও পড়ুন:

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে