
আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বরাবরই ভারত ফেবারিট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। তারপরও দলটির জন্য এ এক অপ্রিয় সত্য—২০১৩ সালের পর ভারত কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। এক যুগের এই শিরোপা বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ এবার রোহিত-কোহলিদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত জিতলেই ঘুচবে সে শিরোপা বন্ধ্যত্ব।
ফেবারিট হিসেবে ফাইনাল খেলতে নামবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকে দুবাইয়ে খেলে আসছে তারা। এটা তাদের জন্য বাড়তি একটা সুবিধা। তবে ফাইনাল স্রেফ আলাদা একটা ম্যাচ। ‘আলাদা ম্যাচ’ বলেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফেবারিট হয়েও ঘরের মাঠে হেরে গিয়েছিল ভারত অস্ট্রেলিয়ার কাছে। আজকের ফাইনালে ভারতের সামনে সেই অস্ট্রেলিয়ার তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড। তাই ভারত খুব সতর্ক, যা একটা চাপ বলেও আগের দিন সংবাদ সম্মেলনে বললেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল। আহমেদাবাদের সেই ফাইনাল থেকে শিক্ষা নিয়ে আজ মাঠে নামার কথাও গিলের কণ্ঠে, ‘সেবার আমরা যা অর্জন করতে পারিনি, এবার তা অর্জনের চেষ্টা করব। আর বড় ম্যাচের চাপ সব সময়ই থাকে।’
আর এই ম্যাচে চাপ সামলাতে পারবে যারা, শেষ হাসি তারাই হাসবে বলে মনে করেন গিল। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রসঙ্গ ধরে রোহিতের ডেপুটি বলে গেলেন, ‘অস্ট্রেলিয়ার খুব বেশি অভিজ্ঞ বোলার ছিল না। ম্যাচটি বড় ছিল। এমন ম্যাচে যে দল চাপ সামলাতে পারে এবং ‘ফাইনাল খেলছে’ ভাবনায় আচ্ছন্ন না হয়, তারাই জেতে।’ আর দশটা ম্যাচের মতো ফাইনালকেও স্রেফ আরেকটা ম্যাচ হিসেবে নিয়ে খেলেই অতীতে অস্ট্রেলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজ সাফল্য পেয়েছে বলেও মন্তব্য করেন।
কিন্তু ফাইনাল না ভাবলেও যে ফাইনালের চিন্তা এসে যায় মাথায়! ফাইনাল বলেই আজকের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত গিলও, ‘ভারতীয় দলের হয়ে এটি আমার দ্বিতীয় ফাইনাল। অবশ্যই আমি এই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের এই ছোট সংস্করণ থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অনেকের ধারণা আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পরই ওয়ানডে থেকেও বিদায় নিতে পারেন আসছে এপ্রিলে সাঁইত্রিশ ছাড়িয়ে আটত্রিশে পা রাখতে যাওয়া রোহিত। এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে গিলের উত্তর, ‘বিষয়টি নিয়ে আমরা এখন কোনো আলোচনা করছি না। ম্যাচ জেতার কথাই ভাবছি আমরা। কীভাবে ম্যাচ জিতব, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয়, রোহিত ভাইও এখন জেতার কথাই ভাবছে। ওর সব লক্ষ্য দেশের হয়ে আরও একটা আইসিসি ট্রফি জেতা।’
ভারতের ব্যাটিং লাইনআপকেই সেরা বলছেন গিল, ‘সেরা এই ব্যাটিং লাইনআপের অংশ হতে পেরে আমি গর্বিত। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার এবং বিরাট সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের দলের ব্যাটিং গভীরতা রয়েছে, যা শীর্ষ সারির ব্যাটারদের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়।’
শেষে দলের চাওয়ার সঙ্গে নিজের চাওয়াটাকে মিলিয়ে গিল বললেন, ‘গতবার ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে এবার আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৯ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
১২ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে