
শেষ দিকে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম। রূদ্ধশ্বাস লড়াইয়ে হারের খুব কাছে দাঁড়িয়েও জেগেছিল জয়ের আশা। কিন্তু দুটি ক্যাচ মিস আক্ষেপ হয়ে থাকল নাজমুল হোসেন শান্তদের জন্য। শেষ ওয়ানডেতে অজিদের কাছে ১ উইকেটে হেরেছে স্বাগতিকেরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রীতিমতো স্বপ্নের মতো সময় পার করেছে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর এই সংস্করণে ফের জয়ের দেখা পাওয়ার পর প্রথমবার অজিদের বিপক্ষে এসেছে সিরিজ জয়ের স্বাদ। শেষ ওয়ানডে জিতে অস্ট্রেলিয়াকে বাংলাওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লড়াই জমিয়ে তুলেও জেতা হলো না তাদের।
এই জয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া। আগেই সিরিজ হারা জশ ইংলিসের দলের সামনে শেষ ওয়ানডেতে এটাই ছিল একমাত্র লক্ষ্য। কুপার কনোলির দুর্দান্ত সেঞ্চুরিতে শেষটা জয়ে রাঙাল অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল হাতে রেখে বাংলাদেশের করা ২৭৪ রান টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হারলেও সফরকারীদের রীতিমতো কাঁপিয়ে ছেড়েছে বাংলাদেশ।
গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়া যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন চিত্রনাট্য বদলে দেন শরীফুল। ওলি পিক, জাভিয়ের বার্টলেট ও বেন দারশুইসকে ফেরান এই পেসার। এরপর কুপার কনোলিকে আউট করে জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। ২৬৬ থেকে ২৭১—এই ৫ রানে ৪ ব্যাটারকে হারিয়ে তখন হারের শঙ্কা সফরকারী দলে। শেষ ওভারে ৩ রান করতে হতো অস্ট্রেলিয়াকে। তাসকিন আহমেদের করা সে ওভার থেকে এই সমীকরণ মিলিয়েছেন অ্যাডাম জাম্পা ও রাইলি মেরেডিথ। অস্ট্রেলিয়ার জয়ে অবদান আছে মোস্তাফিজ ও তানজিদ হাসান তামিমের। দারসুইশ ও জাম্পার ক্যাচ ছাড়েন তাঁরা। নাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
জবাব দিতে নেমে ৭০ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার একপ্রান্ত আগলে রাখেন কনোলি। মার্নাস লাবুশেন (২৯), ক্যামেরুন গ্রিন (২৭) ও পিকের (২৭) সঙ্গে তিনটি জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। নবম ব্যাটার হিসেবে যখন ফিরছিলেন, তখন তাঁর নামের পাশে শোভা পাচ্ছিল ১৪৯ রান। ১৩ চার, ৬ ছক্কায় সাজানো ১৩৪ বলের ইনিংস। দল হারলেও বল হাতে স্মরণীয় একটা দিনই পার করলেন শরীফুল। ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৬৩ রানেই সৌম্য সরকার, তামিম ও শান্তকে হারায় স্বাগতিকেরা। তবে তাওহীদ হৃদয় (৮৩), মোসাদ্দেত হোসেন সৈকত (৫৬) ও লিটন দাসের (৫৮) ফিফটিতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট রেনশ ও বার্টলেট দুটি করে উইকেট নেন।

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
৫ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
৭ ঘণ্টা আগে