Ajker Patrika

মালয়েশিয়াকে হারাতে ঘাম ছুটে গেল বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মালয়েশিয়াকে হারাতে ঘাম ছুটে গেল বাংলাদেশের
মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ছবি: বিসিবি

মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বসুন্ধরায় পরশু প্রথম ওয়ানডেতে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। একই মাঠে স্বাগতিকদের কাছে আজ দ্বিতীয় ওয়ানডে জেতা ছিল কেবল সময়ের ব্যাপার। যেহেতু লক্ষ্য মাত্র ১৭৭ রানের। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ বল হাতে রেখে বাংলাদেশ জিতলেও হারিয়েছে ৭ উইকেট। ৩ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ষষ্ঠ উইকেটে আহরার আমিন-দেবাশিষ সরকারের ৯২ রানের জুটিতে উদ্ধার হয় বাংলাদেশ। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন দেবাশিষ। তবে আহরার ৭৬ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেই মাঠ ছাড়েন। ৩১.৫ ওভারেই বাংলাদেশ করে ৭ উইকেটে ১৭৭ রান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে আসলাম খান মালিক ও সাইফ উল্লাহ মালিক মালয়েশিয়াকে উদ্বোধনী জুটিতে এনে দেন ৮৯ রান। হঠাৎ ধসে ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। শেখ পারভেজ জীবন ২৩ রানে নেন ৫ উইকেট। বাংলাদেশের ৩ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। পরশু তৃতীয় ওয়ানডেতে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত