
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ ৮ মার্চ। আইসিসির এই ইভেন্ট শেষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। আইপিএল-পিএসএল মাঠে গড়ানোর আগেই শেষ হবে দুই দলের সিরিজ।
বিশ্বকাপ শেষে সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১৩ মার্চ শুরু হওয়া সিরিজ শেষ হবে ২৫ মার্চ। লঙ্কা-আফগান সিরিজ শেষেই শুরু হবে আইপিএল-পিএসএল। এই দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নােমন্ট শুরু হবে ২৬ মার্চ।
শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১৩, ১৫ ও ১৭ মার্চ হবে তিনটি টি-টোয়েন্টি। শারজায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ওয়ানডে সিরিজ হবে দুবাইয়ে। ২০, ২২ ও ২৫ মার্চ হবে তিনটি ওয়ানডে। দাসুন শানাকা, রশিদ খান, কুশল পেরেরা, নুর আহমাদ—এই চার ক্রিকেটার আইপিএল, পিএসএল দুই টুর্নামেন্টেই দল পেয়েছেন।
এই সিরিজ শেষেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে দ্বিপক্ষীয় সিরিজে আমন্ত্রণ জানাচ্ছে আফগানিস্তান। ২০২২ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ওয়ানডে সিরিজে তিনবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান। তিনটি সিরিজই হয়েছে শ্রীলঙ্কায়। দুইবার সিরিজ জিতেছে লঙ্কানরা। একটি সিরিজ ড্র হয়েছে। আর টি-টোয়েন্টি সিরিজে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। সেই সিরিজ জিতেছে আফগানরা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফগানিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ছিটকে গেছে। এবার গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপে আফগানদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। তবে শ্রীলঙ্কা উঠেছে সুপার এইটে। গতকাল পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে হোঁচট খেয়েছে লঙ্কানরা। সুপার এইটে শ্রীলঙ্কার অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।

দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান, কানাডা, আরব আমিরাত বিভিন্ন দেশে খেললেও বাংলাদেশে তিনি আসতে পারছেন না। দেশে না থাকলেও মোহামেডানের ভোটার হয়ে গেছেন। তবে ভোটার তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন কি না, সেই নিশ্চয়তা নেই।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগের শুরুর দিনে ব্যাটার-বোলারদের সমানে সমানে লড়াই হয়েছে। সেঞ্চুরি-ফিফটির দিনে বোলাররাও ছড়ি ঘুরিয়েছেন। আকবর আলী, আফিফ হোসেন ধ্রুবরা সেঞ্চুরি করে জিতিয়েছেন নিজ নিজ দলকে।
১ ঘণ্টা আগে
২০২২ সালের মার্চ-এপ্রিলে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাড়ে চার বছর পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের আফ্রিকান দেশটিতে যাবে দলটি। আট মাস আগেই সে সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
৩ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বসছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দেশের ফেডারেশনগুলোর সঙ্গে প্রায় তিন ঘণ্টা সভা করেছেন। সেই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হিসেবে ছিলেন বোর্ড
৪ ঘণ্টা আগে