
২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগের শুরুর দিনে ব্যাটার-বোলারদের সমানে সমানে লড়াই হয়েছে। সেঞ্চুরি-ফিফটির দিনে বোলাররাও ছড়ি ঘুরিয়েছেন। আকবর আলী, আফিফ হোসেন ধ্রুবরা সেঞ্চুরি করে জিতিয়েছেন নিজ নিজ দলকে।
বগুড়া ও রাজশাহীতে আজ বিসিএলের দুই ম্যাচে গ্যালারিতে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। শহীদ চান্দু স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন উত্তরাঞ্চল খেলেছে পূর্বাঞ্চলের বিপক্ষে। আকবরের সেঞ্চুরির পাশাপাশি ফিফটি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমও। পূর্বাঞ্চলকে ৫৪ রানে হারিয়েছে উত্তরাঞ্চল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে হেসেখেলে জিতেছে দক্ষিণাঞ্চল।
বগুড়ায় টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ রানেই ভেঙে যায় উত্তরাঞ্চলের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের পঞ্চম বলে হাবিবুর রহমান সোহানকে ফেরান পূর্বাঞ্চলের পেসার হাসান মাহমুদ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ১৬ রান করে বিদায় নেন সোহান। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও শান্ত। তামিম ও শান্তর ব্যাটে এসেছে ৫৪ ও ৬৮ রান। ম্যাচের পার্থক্যটা মূলত গড়ে দিয়েছেন আকবর আলী। ৮৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় করেছেন ১১১ রান।
তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে উত্তরাঞ্চল ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৫ রান করেছে। পূর্বাঞ্চলের সৈয়দ খালেদ আহমেদ ১০ ওভারে ৫২ রানে নিয়েছেন ৪ উইকেট। শেষ ওভার পর্যন্ত খেললেও ৫৪ রানে হেরেছে পূর্বাঞ্চল। ৪৯.৪ ওভারে ২৮১ রানে গুটিয়ে গেছে দলটি। পূর্বাঞ্চলের ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান এসেছে মুমিনুল হকের ব্যাটে। উত্তরাঞ্চলের রিশাদ হোসেন নিয়েছেন ৪ উইকেট। আকবর হয়েছেন ম্যাচসেরা।
দিনের অপর ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পেয়ে মধ্যাঞ্চল করেছে ৭ উইকেটে ২৬৪ রান। নাঈম শেখ (৬৯), মাহফিজুল ইসলাম রবিন (৬৩) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৬৭) ফিফটি করেছেন। দক্ষিণাঞ্চলের সৌম্য সরকার ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৩.৩ ওভারে ৩ উইকেটে ১০৮ রানে পরিণত হয় দক্ষিণাঞ্চল। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিঠুনের ১৫৯ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটর জয় পায় দক্ষিণাঞ্চল। ৮৬ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আফিফ।

দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান, কানাডা, আরব আমিরাত বিভিন্ন দেশে খেললেও বাংলাদেশে তিনি আসতে পারছেন না। দেশে না থাকলেও মোহামেডানের ভোটার হয়ে গেছেন। তবে ভোটার তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন কি না, সেই নিশ্চয়তা নেই।
১ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ ৮ মার্চ। আইসিসির এই ইভেন্ট শেষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। আইপিএল-পিএসএল মাঠে গড়ানোর আগেই শেষ হবে দুই দলের সিরিজ।
২ ঘণ্টা আগে
২০২২ সালের মার্চ-এপ্রিলে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাড়ে চার বছর পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের আফ্রিকান দেশটিতে যাবে দলটি। আট মাস আগেই সে সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
৪ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বসছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দেশের ফেডারেশনগুলোর সঙ্গে প্রায় তিন ঘণ্টা সভা করেছেন। সেই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হিসেবে ছিলেন বোর্ড
৪ ঘণ্টা আগে