
প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
নির্বাচনে বিলম্বের আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘না। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারি কতকগুলো নিয়মকানুন আছে। সরকারি যেসব প্রথা আছে সেগুলোর মধ্যে কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে.... সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসলেন তিনি।
সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীর যোগ্যতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নারী আসনের নির্বাচন এটা তো পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আর প্রার্থী মনোনয়নের যোগ্যতা হবে দলের আদর্শ, নীতির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা, নিবিড় সম্পৃক্ততা থাকতে হবে, দলের জন্য ত্যাগ থাকতে হবে। আমাদের দলের মধ্যে যারা দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন, যাদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে।’
সংসদ নির্বাচনে একই পরিবার থেকে দুইজনকে মনোনয়ন না দেওয়ার নীতি নিয়েছিল বিএনপি। এখন সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে একই নীতি বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা এখনই কিছু বলা যাবে না। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিএনপি ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
আগামী ২ মার্চ ভোটার দিবস। দিনটি উদযাপনে সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আট বিভাগে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি কমিটি, ইসির প্রসাশনিক অঞ্চল কুমিল্লা ও ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি কমিটি করেছে ইসি।
৩২ মিনিট আগে
নব নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন চিফ প্রসিকিউটর পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার নিয়োগ বাতিল হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন। এমনকি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সহায়তায় কার্যালয়ের তালা খোলার খবরও এসেছে।
২ ঘণ্টা আগে