
এখন থেকে আর কেউ বোলার হতে চাইবেন না—২০২৬ আইপিএল দেখে সামাজিক মাধ্যমে এ ধরনের কথা শোনা যাচ্ছে বেশি। ভিডিও গেমসের মতো ব্যাটাররা খেলছেন। বোলারদের নির্বাক দর্শক হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উর্বিল প্যাটেল।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ বিকেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জার্সিতে ১৩ বলে ফিফটি করেছেন প্যাটেল। আইপিএল ইতিহাসে এটা যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন যশস্বী জয়সওয়াল। সেবার তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।
তিন নম্বরে নেমে রেকর্ড ফিফটি করেন প্যাটেল। ২৩ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬৫ রান করেছেন তিনি। তাঁর রেকর্ড ফিফটির দিনে চেন্নাই ৫ উইকেটের জয় পেয়েছে। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। শেষ ওভারের প্রথম দুই বলে নো বল দিয়েছেন এইডেন মার্করাম। এরপর মার্করামকে টানা দুই ছক্কা মেরে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়েন শিবম দুবে।
৫ উইকেটের হারে এবারের আইপিএলে প্লে-অফ থেকে ছিটকে গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষে লক্ষ্ণৌ। মুম্বাই ইন্ডিয়ান্সের ৬ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা ৯ নম্বরে।
আইপিএলে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে ১৪ বলে। লোকেশ রাহুল, প্যাট কামিন্স, রোমারিও শেফার্ড—এই তিন ব্যাটার আছেন এই তালিকায়। আর এবারের আইপিএলে বৈভব সূর্যবংশী ১৫ বলে তিনবার ফিফটি করেছেন। তিনি খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।
| বল | ব্যাটার | দল | প্রতিপক্ষ | সাল |
|---|---|---|---|---|
| ১৩ | উর্বিল প্যাটেল | চেন্নাই সুপার কিংস | লক্ষ্ণৌ সুপার জায়ান্টস | ২০২৬ |
| ১৩ | যশস্বী জয়সওয়াল | রাজস্থান রয়্যালস | কলকাতা নাইট রাইডার্স | ২০২৩ |
| ১৪ | লোকেশ রাহুল | কিংস ইলেভেন পাঞ্জাব | দিল্লি ক্যাপিটালস | ২০১৮ |
| ১৪ | প্যাট কামিন্স | কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই ইন্ডিয়ান্স | ২০২২ |
| ১৪ | রোমারিও শেফার্ড | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | চেন্নাই সুপার কিংস | ২০২৫ |

কানাডা নকআউট নিশ্চিত করেছে আগেই। তবে তাদের সামনেও ছিল নতুন লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট
১৪ মিনিট আগে
হলুদ জার্সি আর সাদা শর্টস পরে আজ আলিসন, মার্কিনিওসদের পাশে নেইমারকে শুরু থেকে দেখার আক্ষেপ থাকলেও, মাঠের বাইরে থাকা ভক্তরা এখন প্রহর গুনছেন—কখন বদলি হিসেবে মাঠে নামবেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’।
৪০ মিনিট আগে
গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
২ ঘণ্টা আগে