বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ কে হচ্ছেন—এখন এটাই বড় প্রশ্ন। দিন যাচ্ছে কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বাফুফে। বারবার বদলাচ্ছে নাম ঘোষণার সময়। সংক্ষিপ্ত তালিকায় ১১ জনের সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ হয়েছে গতকালই। তবু নতুন কোচের নাম ঘোষণার জন্য ১৫ মে পর্যন্ত সময় চেয়েছে বাফুফে।
আজ ফর্টিসে জরুরি সভায় বসেছে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি। সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা বিশ্লেষণ করে ১১ জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। ১৫ মে আমরা সেটাকে সমাপ্ত করব এবং আপনাদের সামনে পুরো ফিউচার অব বাংলাদেশ এটা তুলে ধরব।’
ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল আবেদন করলেও পরে প্রত্যাহার করে অন্য ক্লাব দেন তিনি। সম্ভাব্য প্রার্থীদের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতে রাজি হননি। তবে তিনি জানান যে প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে এগোচ্ছে। তাঁর ভাষায়, ‘আমরা ১৫ মে তারিখটা একটা শেষ সময় হিসেবে ঠিক করেছি। এই সময়ের মধ্যে যেমন আমরা আরও কয়েকজন কোচের সঙ্গে কথা বলে আমাদের সুযোগগুলো যাচাই করছি, তেমনি ওই কোচরাও হয়তো আমাদের পাশাপাশি অন্য কোথাও কথা বলে রাখছেন। ১৫ তারিখের আগে দুই পক্ষই নিজেদের জন্য সেরা বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ খোলা রেখেছে।’
কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফে এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে আগামী দুই বছর জাতীয় দল কোন পথে চলবে, সেটিই আলোচনার মূল বিষয়। কোনো নির্দিষ্ট ছকে না আটকে থেকে বরং দল ও দেশের ফুটবলের জন্য সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে চান বাফুফে সভাপতি। কোচদের বেতন ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নিশ্চয় একটা বাজেট আছে। যদি সেই বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পনসরদের সঙ্গে কথা বলব—ওপেন রেখেছি। আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সঙ্গে কথা বলছি এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলে রেখেছি।’

এখন থেকে আর কেউ বোলার হতে চাইবেন না—২০২৬ আইপিএল দেখে সামাজিক মাধ্যমে এ ধরনের কথা শোনা যাচ্ছে বেশি। ভিডিও গেমসের মতো ব্যাটাররা খেলছেন। বোলারদের নির্বাক দর্শক হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উর্বিল প্যাটেল।
১ ঘণ্টা আগে
লিটন দাস ক্যাচ ধরার পর শূন্যে উড়িয়ে দিয়েছিলেন। তাসকিন আহমেদও উদযাপন শুরু করেছিলেন। কিন্তু মুহূর্তেই তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। টিভি রিপ্লেতে দেখা যায় তাসকিনের সামনের পা দাগের অনেক বাইরে পড়েছে। মেহেদী হাসান মিরাজের মতে নো বলটা না হলে ম্যাচে এখন ভিন্ন কিছু দেখা যেত।
১ ঘণ্টা আগে
বয়স মাত্র ২১ বছর। তবে ক্যারিয়ারের অভিষেক টেস্টেই আজান আওয়াইস যা দেখালেন, তাতে পাকিস্তানি ক্রিকেটার বেশ পরিপক্কতার পরিচয় দিয়েছেন। নাহিদ রানার বাউন্সারে আঘাত পেয়েছিলেন। কিন্তু তাতে মোটেও দমে যাননি আওয়াইস।
২ ঘণ্টা আগে
প্রথম দিনটা বাংলাদেশের, দ্বিতীয় দিনটা পাকিস্তানের, তৃতীয় দিনটা বাংলাদেশের—মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন দিনের সারমর্ম এটাই। কোন দল চালকের আসনে, সেটা হলফ করে বলার কোনো উপায় নেই। মেহেদী হাসান মিরাজের মতে ম্যাচ এখন ফিফটি-ফিফটি অবস্থায় আছে।
৪ ঘণ্টা আগে