Ajker Patrika

তাসকিনের নো বল নিয়ে মিরাজের আফসোস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
তাসকিনের নো বল নিয়ে মিরাজের আফসোস
নো বল করায় উইকেটটা পাননি তাসকিন আহমেদ। ছবি: ক্রিকইনফো

লিটন দাস ক্যাচ ধরার পর শূন্যে উড়িয়ে দিয়েছিলেন। তাসকিন আহমেদও উদযাপন শুরু করেছিলেন। কিন্তু মুহূর্তেই তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। টিভি রিপ্লেতে দেখা যায় তাসকিনের সামনের পা দাগের অনেক বাইরে পড়েছে। মেহেদী হাসান মিরাজের মতে নো বলটা না হলে ম্যাচে এখন ভিন্ন কিছু দেখা যেত।

তাসকিনের নো বলের ঘটনা পাকিস্তানের ইনিংসের ৬৫তম ওভারে। সালমান আলী আঘার কানায় লেগে যাওয়া বল উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরতেই উদযাপন শুরু হয়ে যায়। কিন্তু নো বল হওয়ায় শূন্য রানের সময় বেঁচে যান সালমান। তিনি আউট হয়েছেন ৫৮ রানে। ২৩০ রানে যখন ষষ্ঠ উইকেট পড়তে পারত, পাকিস্তানের সেটা পড়েছে ৩৪৯ রানে। ৯০তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানকে (৫৯) ফিরিয়ে ষষ্ঠ উইকেটের ১১৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে। বাংলাদেশ পেয়েছে ২৭ রানের লিড। নো বলটা না হলে লিডটা হয়তো আরেকটু বেশি হতে পারত বলে মনে করেন মিরাজ। আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘জুটি ক্রিকেটেরই একটা অংশ। আমার কাছে মনে হয় যে সে সময়টা আমরা যেভাবে তাদের চাপে ফেলেছিলাম, সুযোগও এসেছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা আউট করতে পারিনি। নো বল হয়েছে। সেটা (সালমানের উইকেট পড়া) যদি হতো, তাহলে দৃশ্য ভিন্নরকম হতো।’

পাকিস্তান প্রথম ইনিংসে ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। টেস্ট অভিষেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন আজান আওয়াইস। তাঁকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে দুই অভিষিক্ত পাকিস্তানি আওয়াইস ও ফজল গড়েন ১০৪ রানের জুটি। মুহূর্তেই সফরকারীরা ২ উইকেটে ২১০ রান থেকে ৫ উইকেটে ২৩০ রানে পরিণত হয় সফরকারীরা। সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন মিরাজ। আরেক অভিষিক্ত ফজলেরও (৬০) উইকেট নিয়েছেন মিরাজ। আর মাঝে শান মাসুদকে (৯) ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

তাসকিনকে প্রশংসাও ভাসিয়েছেন মিরাজ। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,‘আমার মনে হয় তাসকিন যেভাবে বোলিং করেছে, তার জন্যই হয়তো তাদের খুব কম রানে আটকাতে পেরেছি। কারণ,যখন সে ২ উইকেট নিয়েছে, আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। আমিও ২ উইকেট পেয়েছি। আমরা প্রায় ১০ ওভারের মতো বোলিং করেছি। আমাদের জুটিটা অনেক ভালো ছিল। যদি দুই প্রান্ত থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে রান আটকানো যায়, তখন ব্যাটার রানের জন্য সুযোগ খুঁজবে।’

যদি গতকাল দ্বিতীয় দিনে পাকিস্তানের একটার পরিবর্তে আরও কিছু উইকেট পড়ত, তাহলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। এই ব্যাপারে কি কোনো আক্ষেপ কাজ করছে মিরাজের—উত্তরে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের এটাই সৌন্দর্য্য। অনেক সময় আমরা ভালো করব, অনেক সময় খারাপ করব। ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকে। দেখুন যে আমরা একটা সময় কিন্তু ব্যাটিংয়ে অনেক ভালো করছিলাম। আবার আমাদের উইকেট পড়ে গিয়েছে এবং ওরা কিন্তু দেখুন প্রথম ২০০ রান করেছে এবং ১ উইকেট পড়েছে। তারপরে কিন্তু আবার ২৫ রানের ভেতর ৪ উইকেট পড়ে গিয়েছে। এটা ক্রিকেট, টেস্ট ক্রিকেট। এই রকম দৃশ্যপট দেখা যাবে। যারা ভুল কম করবে, তারাই এগিয়ে থাকবে।’

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০১) এবং মুমিনুল হক (৯১), মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে প্রথম ইনিংসে ৪১৩ রান করেছে বাংলাদেশ। পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রানে গুটিয়ে গেছে। পাকিস্তানের অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস ১৬৫ বলে ১৪ চারে করেছেন ১০৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল। সফরকারীদের ১০ উইকেটের সাতটিই বাংলাদেশ পেয়েছে ঘূর্ণিজাদুতে। মিরাজ ১০২ রানে নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল। রানা পেয়েছেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত