ঢাকা: ‘১৯ দিন পর অনুশীলনে নেমেছি’—কাল ফেসবুকে লিখেছেন মোস্তাফিজুর রহমান। এই ১৯টা দিন তাঁকে থাকতে হয়েছে হোটেলবন্দী হয়ে।
কোয়ারেন্টিন–বাধা পেরিয়ে পরশু মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। অবশ্যই স্বস্তির খবর। এর বিপরীতে চিন্তার বিষয়ও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে সময় আছে মোটে দুই দিন। মোস্তাফিজের চিন্তা এখন প্রস্তুতি নিয়ে। মূল লড়াইয়ে নামার আগে এত অল্প প্রস্তুতিতে কীভাবে ভালো করবেন? বিষয়টা তাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ।
দেশের কোয়ারেন্টিন ও আইপিএল স্থগিতের পর জৈব সুরক্ষাবলয়—সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ। হোটেলবন্দী থাকার সময় শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিয়ে বারবার নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি তো যন্ত্র নেই যে মাঠে নেমেই ভালো করব!’ প্রস্তুতি নিয়ে মোস্তাফিজের চিন্তা থাকাটাই স্বাভাবিক। কাল অনুশীলন শেষে নিজের উদ্বেগের কথা আবারও জানিয়েছেন ফিজ, ‘আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন দিয়ে প্রায় ২৫ দিনে একটা অনুশীলন সেশন আর একটা ম্যাচ খেলছি। এখন জানি না কী অবস্থায় আছি। আমি আর সাকিব ভাই দুজনেই এভাবেই ছিলাম। তিন দিনের মধ্যে কাল (পরশু) তো অনুশীলন করতে পারিনি। আজ (কাল) করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিচ্ছি। দেখি চেষ্টা করে কী হয়।’
কাল সুযোগ থাকলেও মোস্তাফিজকে অনুশীলনে কম সময় কাটাতে দেখা গেছে কাল। হালকা গা গরম করে ফিল্ডিং অনুশীলন করেছেন। বল হাতেও খুব বেশি সময় কাটাননি। মাঝ উইকেটে হালকা হাত ঘুরিয়েছেন।
যতটুকুই অনুশীলন করেছেন, বোঝা গেল, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় কিছু জড়তা তৈরি হয়েছে মোস্তাফিজের। নিজের প্রস্তুতি নিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘এদিকে ১৪, ওদিকে ৫—টানা ১৯ দিন কিছু করিনি। রুমের ভেতর ছিলাম। টুকটাক যা করা যায়, এসব করে যদি প্রথম দিনেই কিছু ভাবি, তাহলে তো (সমস্যা) হওয়ার কথা না। আমি চেষ্টা করছি। আজ প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে, বুঝতে পারছি না!’
করোনার সব সিরিজ হচ্ছে জৈব সুরক্ষাবলয়ে আবদ্ধ থেকে। এই জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলাটা যে সহজ নয়, কাল অনুশীলন শেষে আবার মনে করিয়ে দিলেন মোস্তাফিজ, ‘গত দুই বছর শুধু আমার না, সবারই খুব কষ্ট হয়েছে জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলতে।’
যতই কষ্ট হোক, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী মোস্তাফিজ। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল নিয়ে খেলতে এসেছে লঙ্কানরা। মোস্তাফিজ লঙ্কানদের এই তরুণ দলকে ছোট করে দেখছেন না। তাঁর কাছে সিরিজের দুই দলই সমান, ‘এখন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসে, তারা কেউ ছোট না। আমার মনে হয়, সিরিজে দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না। ঘরের মাঠে আমরা বেশি ম্যাচ জিতছি। এটি ভাবলে হয়তো আমরা এগিয়ে থাকব।’
মোস্তাফিজের মতো সাকিবও দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলে মোস্তাফিজ যদিও সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সাকিব তিন ম্যাচ খেলে আর একাদশে সুযোগ পাননি। প্রস্তুতি সারতে কাল অনুশীলনে বাঁহাতি অলরাউন্ডারকে একটু বেশিই সিরিয়াস দেখাল। মোস্তাফিজের মতো তিনি বোধ হয় ভাগ্যের ওপর সব ছেড়ে দিতে চাচ্ছেন না!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৯ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
১০ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১০ ঘণ্টা আগে