
না ফেরার দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ইন্দ্রজিৎ সিং (আইএস) বিন্দ্র। বার্ধক্যজনিত কারণে গতকাল দিল্লিতে মারা গেছেন।
মৃত্যুর সময় আইএস বিন্দ্রর বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ৩৬ বছর পাঞ্জাব ক্রিকেট সংস্থার (পিসিএ) প্রধান হিসেবে কাজ করেছিলেন। ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পিসিএ প্রধানের দায়িত্ব পালন করার পর ক্রিকেট প্রশাসকের দায়িত্ব ছেড়েছেন বিন্দ্র।
মোহালিতে পিসিএ স্টেডিয়াম তৈরিতে আইএস বিন্দ্রর অবদান রয়েছে। পরবর্তী এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে তাঁর নামে। ১৯৯৩ থেকে ২০২৪ পর্যন্ত এই স্টেডিয়ামে ১৪ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে ৪৭ ম্যাচের মধ্যে অন্যতম স্মরণীয় ম্যাচ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ভারত-পাকিস্তান সেমিফাইনাল। সেই ম্যাচে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা করেছিলেন বিন্দ্র।
বিন্দ্রর পাশাপাশি সাবেক দুই বিসিসিআই সভাপতি এনকেপি সালভি ও জগমোহন ডালমিয়া ১৯৮৭ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে দারুণ অবদান রেখেছিলেন। প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়েছে তাঁদের (বিন্দ্র-সালভি-ডালমিয়া) কারণে। দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ উপমহাদেশে হয়েছে ১৯৯৬ সালে। সেবার ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা আয়োজন করেছিল আইসিসির এই ইভেন্ট। বিন্দ্র-ডালমিয়া নিশ্চিত করেছেন যেন উপমহাদেশে ফের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়।
বিন্দ্র বিসিসিআইয়ের ২৩তম সভাপতি ছিলেন। তাঁর পরে রাজসিং দুঙ্গারপুর, ডালমিয়া, সৌরভ গাঙ্গুলী, রজার বিনিরা ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মিঠুন মানহাস বিসিসিআই সভাপতির দায়িত্বে আছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে