
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালককে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে পুলিশকে অবরুদ্ধ করে উত্তেজিত জনতা।
গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পাশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ বাসচালককে পালাতে সহযোগিতা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চালক পালিয়ে গেছেন। গুজব ছড়িয়ে পুলিশকে এভাবে অবরুদ্ধ করা হয়েছিল। পুলিশ ‘মবের’ মধ্যে পড়ে গিয়েছিল। অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত ৬-৭ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী ও পুরুষের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেলপুকুর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তাঁরা উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন।
বিক্ষুব্ধ জনতা অভিযোগ তোলে, পুলিশ বাসচালককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এ সময় বেলপুকুর থানার এক এসআইকে অবরুদ্ধ করে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। পাশে থানার ওসিকেও অবরুদ্ধ রাখা হয়। গালাগাল করা হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান আজ সোমবার দুপুরে বলেন, ‘দুর্ঘটনার পর চালক না থেমে বাস চালিয়ে নিয়ে যায়। এরপর একটি ফিলিং স্টেশনে বাস রেখে সে পালিয়ে যায়। পুলিশ যাওয়ার আগেই এসব ঘটনা ঘটে যায়। পরে পুলিশ গেলে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে, চালককে পালাতে সহযোগিতা করা হয়েছে। এটি পুরোপুরি গুজব। এর কোনো সত্যতা নেই।’
গাজিউর রহমান বলেন, প্রায় এক ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গিয়ে ওসি ও এসআইকে উদ্ধার করেন। এ দুর্ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে। ইতিমধ্যে ফিলিং স্টেশন থেকে বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে এবং তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ফের অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৭ মিনিট আগে
আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। এর আগে গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন এই এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর
২ ঘণ্টা আগে
খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি করে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো মায়ের পায়ে। গুলিবিদ্ধ শিমুল (৩৫) নামে ওই নারীর অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে