
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্ট এখনো শেষ হয়নি। ম্যাচ শেষ না হতেই ঘটে চলেছে একের পর এক আলোচিত ঘটনা। যার মধ্যে গতকাল জো রুটের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ধারাভাষ্যকার থেকে সামাজিকমাধ্যম—সব জায়গায় এই আউট নিয়ে চলছে আলোচনা।
চলমান ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের গতকাল চতুর্থ দিনে ঘটেছে রুটের আউটের ঘটনা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে আকাশ দীপের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন রুট। কিন্তু রিপ্লেতে দেখা যায়, আকাশ দীপ নো বল করেছেন। সেই নো বল হয়েছে সামনের পা এগিয়ে যাওয়ার কারণে নয়। পেছনের পা দাগ স্পর্শ করার কারণে। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতে রুটের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব কী বলে
২১.৫. ১ নিয়ম অনুসারে স্বচ্ছ ডেলিভারির ক্ষেত্রে বোলারের পেছনের পা অবশ্যই লাইনের মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে রিটার্ন ক্রিজে পা যেতে পারবে না। ২১.৫. ২ নিয়মটা একটু ব্যাখ্যা করা যাক। পপিং ক্রিজ ও দুই মিডল স্টাম্পের মধ্যে সংযোগকারী একটি কাল্পনিক রেখা কল্পনা করা হলো। বোলারের সামনের পায়ের কিছু অংশ এর মধ্যে পড়তে হবে।
ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। পপিং ক্রিজের ক্ষেত্রে ফ্রন্ট ফুটের কিছু অংশ যদি ক্রিজের পেছনে থাকে, তাহলে সেটা বৈধ ডেলিভারি। রিটার্ন ক্রিজের ক্ষেত্রে ব্যাকফুট যদি এই দাগ স্পর্শ করে, তাহলে সেটা নো বল বিবেচিত হবে। আকাশের পেছনের পায়ের অবস্থান ঠিক না হওয়াতেই রুটের আউট নিয়ে প্রশ্ন উঠেছে।
টিভি রিপ্লেতে গতকাল যখন আকাশ দীপের পেছনের পা দাগ স্পর্শ করে, ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল তৎক্ষণাৎ বিষয়টি লক্ষ্য করেছিলেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে গতকাল মিচেল বলেছিলেন, ‘আকাশ দীপের বোলিংটা আমরা বলতে পারি ক্রিজের ওয়াইড লাইন থেকে বোলিং করেছে। পেছনের ক্রিজে তার পা অনেকটা বাইরে চলে গেছে। দুই ইঞ্চি বা তার চেয়েও বেশি হতে পারে। তার ব্যাক ফুট যেখানে লাইনের মধ্যে থাকার কথা, সেটা লাইনের দুই ইঞ্চি ওপরে। এই ঘটনা ধরা পড়ল না।’
রুটের আউট ছাড়াও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বেন স্টোকসের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এটা হয়েছে পরশু তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন।
বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে। এই টেস্টে ভারতের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। ৬০৮ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে ইংলিশরা। আকাশ দীপ নিয়েছেন ৪ উইকেট। অপর উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৩ ঘণ্টা আগে