
অস্ট্রেলিয়াতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকে পেসাররা। গতির সঙ্গে সুইং ও বাউন্স সামলাতে তটস্থ থাকতে হয় ব্যাটারদের। তবে ডারউইনে তেমন কিছুর সম্ভাবনা দেখেন না কেন রিচার্ডসন। এই ভেন্যুর পিচ অনেকটা বাংলাদেশের পিচের মতো আচরণ করবে বলেই বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের।
অস্ট্রেলিয়ার হয়ে ২৫ ওয়ানডের পাশাপাশি ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন রিচার্ডসন। সাবেক এই পেসারের শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে ডারউইনে। সেই সুবাদে এই অঞ্চলের কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে রিচার্ডসনের। বছরের এই সময়টাতে ডারউইনে শুষ্ক গরম আবহাওয়ার কারণে ডারউইনের উইকেট কিছুটা ধীরগতির হবে বলে মনে করেন তিনি।
আনপ্লেয়েবল পডকাস্টে রিচার্ডসন বলেন, ‘কী আশা করব (ডারউইনের কন্ডিশন নিয়ে) জানি না। তবে এটা অন্তত প্রথম দিনে পার্থ কিংবা গ্যাবায় খেলার মতো হবে না। অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবেন বলে আমার মনে হয় না। বরং নিচু বাউন্সের বিবেচনায় কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে।’
বাংলাদেশ দল নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই জশ হ্যাজলউডের। এশিয়ার দলটির বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। সেটাও ২০১৭ সালে। ডারউইনের উইকেটও তাঁর কাছে অচেনা। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা বেশ রোমাঞ্চকরই মনে হচ্ছে হ্যাজলউডের কাছে।
সেই পডকাস্টে হ্যাজলউড বলেন, ‘সিরিজ শুরুর আগে অনেক কিছুই অজানা মনে হয়। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর।’

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
৯ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১০ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
১১ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
১১ ঘণ্টা আগে