
ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে পাকিস্তান। পোর্ট অব স্পেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। স্বস্তির জয়ের দিনে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান ও ওয়াসিম আকরামদের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর আজম।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ের ভীতটা তৈরি হয়েছিল তৃতীয় দিনেই। ৬০ রানের লিড পেলেও ৬ উইকেট হারিয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। হাতে থাকা ৪ উইকেট নিয়ে আর মাত্র ১৪ রান করতে পেরেছে স্বাগতিকেরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজান আইয়াইস ও ইমাম উল হকের উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
সদ্য সমাপ্ত এই টেস্ট সিরিজের আগে শান মাসুদের পরিবর্তে পাকিস্তানের টেস্ট নেতৃত্বে ফেরেন বাবর। নেতৃত্বে ফেরার পর ব্যাট হাতেও ছিলেন দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। চার ইনিংসে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেছেন তিনি।
সিরিজের শুরুতে চেনা ছন্দে ছিলেন না বাবর। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩ রান করে আউট হন। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৫৮ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অধিনায়কের অবদান ৮৮ রান। যা পাকিস্তানকে ৪৩ রানের লিড এনে দিতে বড় ভূমিকা রাখে। শেষ ইনিংসে ৭৫ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ২৪ রান করেন বাবর। ৩০ বলে দুটি করে চার ও ছক্কায় দলকে সহজ জয় এনে দেন।
পুরো সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখানোয় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন বাবর। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার সিরিজসেরা হলেন এই তারকা ক্রিকেটার। তাঁর সমান ১০ বার করে আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজসেরা হয়েছে ইমরান ও আকরাম। টেস্ট ক্রিকেটে প্রথমবার সিরিজসেরার পুরস্কার জিতলেন বাবর। এর আগে ওয়ানডেতে চারবার এবং টি-টোয়েন্টিতে পাঁচবার এই স্বীকৃতি জিতেছিলেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে