
বিদেশের মাটিতে দীর্ঘদিনের টেস্ট জয়ের খরা কাটিয়েছে পাকিস্তান। পোর্ট অব স্পেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাবর আজমের দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় ক্যারিবীয়দের পেছনে ফেলে আটে উঠে এসেছে পাকিস্তান।
ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে পাকিস্তানের সামনে মাত্র ৭৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি সফরকারীদের। জোমেল ওয়ারিকানের বলে টানা দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক বাবর। ২০২৩ সালের জুলাইয়ের পর দেশের বাইরে এটি পাকিস্তানের প্রথম টেস্ট জয়।
সিরিজ শেষে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাবর আজম বলেন, ‘আমরা যখন উইকেট দেখলাম, তখন মনে হয়েছে এটি পাকিস্তানের উইকেটের মতোই। আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিই। এর প্রভাব আমাদের সমন্বয়েও পড়ে, যার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাইরে রাখতে হয়েছে।’
দলের জয়ে অবদান রাখায় স্পিনারদের প্রশংসা করেছেন বাবর, ‘জয় পেলে অবশ্যই ভালো লাগে। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা। আবদুল্লাহ (শফিক) প্রথম ইনিংসে যেভাবে খেলেছে এবং দ্বিতীয় ইনিংসে স্পিনাররা যেভাবে বোলিং করেছে, সেটিই মূল পার্থক্য গড়ে দিয়েছে।’
শেষ টেস্টের দুই ইনিংসে ১৬০ ও ২৪ রানের দুটি ইনিংস খেলেন আবদুল্লাহ শফিক। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। আবদুল্লাহ ফজলের চোটে শেষ মুহূর্তে দলে ডাক পান এই টপঅর্ডার। সেই সুযোগ কাজে লাগাতে পারায় তৃপ্তির ঢেঁকুর তুলছেন এই ব্যাটার।
শফিক বলেন, ‘এটি আমার কাছে অভিষেক ম্যাচের মতোই অনুভূতি ছিল। বিষয়টি সত্যিই অপ্রত্যাশিত ছিল। সাম্প্রতিক সময়ে আমি খুব বেশি সুযোগ পাইনি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে প্রত্যাবর্তনের জন্য কাজ করে যেতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে এবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে পাকিস্তান। আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৭ আগস্ট থেকে লর্ডসে দ্বিতীয় এবং ৯ সেপ্টেম্বর থেকে এজবাস্টনে তৃতীয় টেস্ট শুরু হবে।

ফিফার সংস্কারের দাবিতে এবার একসঙ্গে সরব ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগা আজ যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে।
২২ মিনিট আগে
শুরুতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়েই ছিলেন। কিন্তু দৌড়ের মাঝপথে, বিশেষ করে ৬০ মিটার পেরোনোর পর, বাকিদের তুলনায় পিছিয়ে পড়েন ইমরানুর রহমান।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরু করতে গিয়েই হোঁচট খেল ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে বারবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল সেলেসাওরা।
১ ঘণ্টা আগে
ভারত-জাপান টি-টোয়েন্টি শেষ হওয়ার তিন দিন পেরোলেও আলোচনা থামছেই না। ব্যাপারটা রুদ্ধশ্বাস ম্যাচ বলেই নয়। সেই ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্ত জাপানের বিপক্ষে গেছে বলে সমালোচনা চলছে। আকাশ চোপড়ার মতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী ভারত ভুল কিছু করেনি।
২ ঘণ্টা আগে