
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে শেরফান রাদারফোর্ডের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডিআরএস আলট্রাএজে স্পাইক দেখা গেলেও সেটি ব্যাটে বল লাগার কারণে নাকি ব্যাট প্যাডে লাগার কারণে হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কিত এই সিদ্ধান্ত দেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
পাঞ্জাবে গতকাল ভারতকে ৫ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ বল হাতে রেখে স্বাগতিকদের দেওয়া ৩৫২ রানের লক্ষ্যে পৌঁছে যায় শাই হোপের দল। ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল সফরকারীরা।
রান তাড়ার ৩০তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। নামান ধীরের করা বল অফ সাইডে খেলতে যান রাদারফোর্ড। বলটি তাঁর ব্যাটের পাশ দিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে জমা পড়ে। এরপর ভারতের ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে তাঁকে আউট দেন অনফিল্ড আম্পায়ার।
রাদারফোর্ড সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। রিপ্লেতে আলট্রাএজে বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় একটি স্পাইক দেখা যায়। তবে একই সময়ে তাঁর ব্যাট প্যাডের সঙ্গে ঘষা খাচ্ছিল। ধীর গতির রিপ্লেতে ব্যাট ও বলের মধ্যে সামান্য ফাঁকও দেখা গেছে বলে মন্তব্য করেন বিশ্লেষকদের অনেকে।
সৈকত অবশ্য স্পাইকটিকে ব্যাটে বল লাগার প্রমাণ হিসেবে বিবেচনা করেন। ফলে মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখেন তিনি। ২৫ বলে ২৪ রান করে ফিরতে হয় রাদারফোর্ডকে।
সিদ্ধান্ত ঘোষণার পর আম্পায়ারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের দাবি, বল তাঁর ব্যাটে লাগেনি। পরে সামাজিক মাধ্যমেও এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও রাদারফোর্ডকে নট আউট দেওয়ার পক্ষে মত দেন এবং স্পাইকটি ব্যাট ও প্যাডের সংস্পর্শ থেকে তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে তাঁর জায়গা কে পূরণ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আটবারের ব্যালন ডি’অরজয়ী শুধু অধিনায়ক ছিলেন না, গত এক যুগে আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় মুখও ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।
২২ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হতে যাচ্ছে। বুধবার ভোরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির বিদায়ী ম্যাচের আগে তাঁর উত্তরাধিকার এবং মাঠ ও মাঠের বাইরে তাঁর প্রভাব নিয়ে আবেগঘন কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
বাজে একটি রাত পার করল ক্রোয়েশিয়া। নেশনস লিগের স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ক্রোয়াটদের ফুটবল ইতিহাসে এটা সবচেয়ে বড় হার। তাদের বিধ্বস্ত করার পথে জোড়া গোল করেছেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। এ ছাড়া জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স একবার করে জালের দেখা পান।
৩ ঘণ্টা আগে
ফিফা র্যাঙ্কিংয়ে বুরকিনা ফাসোর অবস্থান ৬২ নম্বরে। সেখানে দুইয়ে আছে আর্জেন্টিনা। আফ্রিকান দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে র্যাঙ্কিংয়ের এই ব্যবধানটা মাঠের খেলাতেও স্পষ্ট করে দেখাল লা আলবিসেলেস্তেরা। এমন দাপুটে জয়ের পর শক্তিশালী দলের বিপক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৪ ঘণ্টা আগে