
বৈশাখে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে গতকাল দেখা গেল গলা সমান পানি। এমনকি বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেটও ছিল কাভারে ঢাকা।
বৃষ্টি থাকায় অনুশীলন করতে পারেননি লিটন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবরা। স্বাগতিকেরা বিশ্রামে কাটালেও ইনডোরে অনুশীলন করেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামে আজ বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। অনেক সময় ৯০ শতাংশ বা তার বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও ম্যাচ পরিত্যক্ত হয় না। এমনকি ফল পেতেও ডাকওয়ার্থ লুইস মেথডের প্রয়োজন পড়ে না। আইপিএল, পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসনের মতো প্রথম সারির নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আসেননি। অধিনায়ক টম ল্যাথাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ। যিনি গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেই ছিলেন না। চোটে পড়ায় খেলতে পারেননি সিরিজের প্রথম টি-টোয়েন্টিও।
আনকোরা নিউজিল্যান্ডকে দেখে সুযোগটা কাজে লাগাচ্ছে বাংলাদেশও। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন আবদুল গাফফার সাকলাইন। আর রিপন মন্ডল পরশু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ম্যাচ খেললেও বাংলাদেশের হয়ে তাঁর দ্বিতীয় দফায় অভিষেক হয়েছে। এর আগে যে তিন ম্যাচ খেলেছিলেন, সেগুলো ছিল ২০২৩ সালে এশিয়ান গেমস ক্রিকেটে।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত করেছে। ৯.৩ ওভারে ১ উইকেটে ৯৯ রান থেকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানে শেষ করে কিউইরা। রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান ২ ও ১ উইকেট। দুজনেরই ইকোনমি ছিল ৮-এর নিচে। এরপর তাওহীদ হৃদয়-শামীম পাটোয়ারীর ঝড়ে বাংলাদেশ ২ ওভার হাতে ৬ উইকেটে জেতে। বিসিবির ভিডিও বার্তায় গতকাল মেহেদী বলেন, ‘আমরা সবাই জানি চট্টগ্রামের উইকেট কেমন হয়। ব্যাটিংবান্ধব হয়ে থাকে। বোলারদের বেশির ভাগই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। গতকালের (পরশু) ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা কঠিন পরিস্থিতি সামলেছি বোলাররা।’
চট্টগ্রামে আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা হবে কিউইদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়।

জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দু’দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
২৫ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১১ জুন শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ২৩ তম বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মনে যখন আনন্দের ঢেউ খেলছে, তখন আর্থিক ক্ষতির শঙ্কায় আছে কিছু দল। এবার প্রাইজমানি বাড়িয়ে দলগুলোর চিন্তা দূর করল ফিফা।
৩৭ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবলারদের নিয়ে শোনা যাচ্ছে একের পর এক দুঃসংবাদ। চিরশত্রু চোটে আক্রান্ত হয়ে অনেকের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ই খেলা হচ্ছে না। কারও আবার বিশ্বকাপে খেলা নিয়েই সংশয়। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর
১৩ ঘণ্টা আগে
আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে।
১৪ ঘণ্টা আগে