
আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে।
এবারের পিএসএলে ওয়ার্নার ছিলেন করাচি কিংসের অধিনায়ক। গতকাল রাতে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্ট দেন। যাঁর শেষটা ছিল, ‘ আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’
ওয়ার্নারের আবেগঘন বার্তা দেওয়ার পর এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই ভক্তের মন্তব্যের পর আরও অনেকেই ওয়ার্নারকে আইপিএলে ফেরার পরামর্শ দিয়েছেন। এবার কৌশলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’
ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস এবার লিগ পর্বেই বিদায় নিয়েছে। ১০ ম্যাচে পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ১০ পয়েন্টের সঙ্গে -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করে ওয়ার্নারের দল। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার গত রাতে ইনস্টাগ্রামে এক বার্তায় লেখেন, ‘ফলটা আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’
২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৪ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেন ৬৫৬৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৪০.৫২ ও ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৮ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে