
২০২৩ সালে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান নাজমুল হাসান পাপন ও কাজী সালাউদ্দিন। দুজনের মধ্যে শুরু হয় কথার লড়াই। তাতেই দুই ক্রীড়া সংস্থার প্রধানের মধ্যে একটা দূরত্ব স্পষ্ট হয়।
এরই মধ্যে এ বছরের ৭ জানুয়ারি হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী হয়ে গেছেন তিনি। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে সালাউদ্দিন ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বাফুফে সভাপতির এরপর অস্ত্রোপচারও হয়েছে। নির্বাচনী ব্যস্ততা থাকায় সালাউদ্দিনের সঙ্গে পাপনের তখন দেখা করা সম্ভব হয়নি।
অন্যদিকে অস্ত্রোপচারের পর সালাউদ্দিন এখন নিজ বাসাতেই আছেন। বাফুফে সভাপতির বাসায় আজ সকালে তাঁকে (সালাউদ্দিন) দেখতে যান পাপন। সালাহউদ্দিনের সঙ্গে দেখা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন। সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আসলে যেটা হয়েছিল যে ওনার যখন সার্জারিটা হয়, তখন নির্বাচন একদম শেষ মুহূর্ত। আমি তখন এলাকায় ছিলাম। তখন থেকেই ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ঢাকায় এসে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে। যার সঙ্গে কথা হয়েছে, তাকেই সঙ্গে সঙ্গে আমি বলেছি যে ওনাকে (সালাউদ্দিন) দেখতে যেতে চাই। কী অবস্থা আমাকে জানান। তারা বলেছিল যে জানাবে। তারপর আমি বাইরে চলে গেলাম। এসিসি এজিএমের জন্য বাইরে চলে গেলাম। বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে ওনারা বললেন, হ্যাঁ আমি যেকোনো সময় যেতে পারি। পরশু দিন বোধ হয় বলল আমাকে। আমি ঠিক করলাম, পরশু দিনই আসব। এসেছিলাম দেখতে।’
অস্ত্রোপচার হলেও এর রেশ তো কিছুটা থেকে যায়। তবে সালাউদ্দিনকে দেখে সুস্থই মনে হয়েছে পাপনের, ‘আমি যেটা দেখলাম। আমি তো আর ডাক্তার না। দেখে মনে হচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছেন এখন। অনেক সুস্থ। আমি প্রথমে তাঁকে দেখে বললাম, তিনি যে হাঁটাচলা করছেন স্বচ্ছন্দে, সেটাই ভালো লেগেছে দেখতে। তার পরও এত বড় সার্জারির পরে পুনর্বাসনের দরকার আছে। আরও কিছুদিন তাঁকে পুনর্বাসন করতে হবে।’ পাপন আরও বলেন, ‘শোনেন, এত বছরের সম্পর্ক। এক দিনের কথায় তো নষ্ট হয় না।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
২ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
২ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৩ ঘণ্টা আগে