
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৭২ বল হাতে রেখেই জিতে যায় নাঈম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কনদের মধ্যাঞ্চল।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৩৮ রান করেছে উত্তরাঞ্চল। লিগ পর্বে তারা যতটা ভালো খেলেছে, ফাইনালে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ৩৪ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান (৫) ও তানজিদ হাসান তামিম (২৩)। নামের প্রতি সুবিচার করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (৩৫)। থিতু হয়েও তিনি আউট হয়ে যান।
শান্তর আউটের পর তাওহীদ হৃদয়ের প্রতিরোধ। চার নম্বরে উইকেটে এসে ৮ চার ও ১ ছয়ে ৯৮ বলে ৯৬ রান করে হৃদয়। কিন্তু উইকেটে তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারেননি। পারলে বড় স্কোর হতে পারত উত্তরাঞ্চলের। বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন রিপন মন্ডল। ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট।
তা না হওয়ায় ২৩৯ রানের মামুলি লক্ষ্য পায় মধ্যাঞ্চল। ওপেনার জিশান আলমকে ২৪ রানে হারালেও দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েন মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। ১৬৪ রানের জুটি গড়েন তারা। যা মধ্যাঞ্চলের সহজ জয়ের ভিত গড়ে দেয়। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দুজনেই আউট হয়েছেন। ৫ চার ও ৩ ছয়ে ৮৭ বলে ৭৮ রান করেন নাঈম। আর সাইফ ৭৮ বলে করেন ৮৭ রান।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৬ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৮ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৯ ঘণ্টা আগে