
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট ফার্দিনান্দও।
ফার্দিনান্দ ও কেট গত বছর থেকে দুবাইয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেছেন। তাঁদের সঙ্গে আছে তিন সন্তান শায়ে, ক্রি ও টিয়া। যে আশায় তাঁরা দুবাইয়ে এসেছিলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাঁদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এখন ইংল্যান্ডের সাবেক এই ফুটবলারকে থাকতে হচ্ছে বাংকার বানিয়ে।
নিজের পডকাস্ট ‘রিও ফার্ডিনান্ড প্রেজেন্টস’-এ দুবাইয়ে বর্তমানে কীভাবে জীবনযাপন করছেন, সেটা নিয়ে বিস্তারিত বলেছেন ফার্দিনান্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যে বেজমেন্টে পরিবার নিয়ে থাকছেন বলে জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ জয়ী এই ফুটবলার বলেন, ‘আসলে পরিস্থিতি খুবই ভয়ংকর। শুরুতে বেজমেন্টে যেতে বলা হয়েছিল। তবে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার স্টুডিওটাই এখন বাংকার হিসেবে কাজ করছে।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে দুবাইয়ের বিলাসবহুল বাসভবনগুলো এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছে। এখন ফার্দিনান্দ যেভাবে জীবনযাপন করছেন, সেটাকে তিনি তুলনা করেছেন করোনা মহামারির সময় লকডাউন পরিস্থিতির সঙ্গে। যাঁরা খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফার্দিনান্দ বলেন, ‘আপনাদের সকল বার্তার জন্য ধন্যবাদ। আমরা নিরাপদে আছি। সরকার পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।’
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে যা হচ্ছে, সেটার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতে বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ দলও দেশে ফিরতে পারছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্চ মাসে করাচি-লাহোরের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান শাহিনস-ইংল্যান্ড লায়নস সিরিজ ও আবুধাবিতে ইংল্যান্ড নারী দলের অনুশীলন ক্যাম্পও বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১২ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৩ ঘণ্টা আগে