
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক আম্পায়ার।
সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সাবেক পাকিস্তানি আম্পায়ার আলিম দার পিসিবির নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন। বিশ্বকাপের দল নির্বাচনের আলোচনায় নিজেকে আলিম উপেক্ষিত মনে করছিলেন বলে পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। প্রধান কোচ মাইক হেসনের ‘খবরদারি’ এবং আকিব জাভেদ এ ব্যাপারে নীরব ছিলেন বলেই আলিম পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
আলোচনার সময় প্রধান কোচ মাইক হেসন যা বলতেন, তাতে আকিব জাভেদ সহমত পোষণ করতেন বলে পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে। বিশেষ করে বাবর আজম, শাদাব খান ও উসমান খানকে বিশ্বকাপ দলে নেওয়ার ব্যাপারে আলিম আপত্তি জানিয়েছিলেন। পাশাপাশি কমিটির কিছু অভ্যন্তরীণ ব্যাপারও রয়েছে বলে জানা গেছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন উসমান খান। তবে আলিম দার এখানে মোহাম্মদ রিজওয়ানকে চেয়েছিলেন বলে পিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। রিজওয়ানকে গুরুত্বপূর্ণ ছয় নম্বর অবস্থানে আলিম চেয়েছিলেন। অধারাবাহিক ক্রিকেটাররা যখন একের পর এক সুযোগ পাচ্ছেন, রিজওয়ানকেও তেমন সুযোগ দেওয়া উচিত বলে দাবি করেছিলেন আলিম। ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন রিজওয়ান।
২০২৪ সালের ১১ অক্টোবর নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছিল আলিম দারকে। আকিব জাভেদ, সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলী এবং বিশ্লেষক হাসান চিমাও ছিলেন। এবার আলিমের পদত্যাগে নির্বাচক প্যানেল থেকে বড় এক সদস্য হারাল পিসিবি। প্রথম আম্পায়ার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার কীর্তি রয়েছে তাঁর।
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাসহ টুর্নামেন্টের প্রত্যেক ক্রিকেটারকেই ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৭১ হাজার টাকা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’ পরশু প্রতিবেদন থেকে জানা গেছে এমন খবর। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পিসিবি ক্রিকেটারদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। আর্থিক সুযোগ-সুবিধাও পারফরম্যান্সের ভিত্তিতে পাওয়া যাবে বলে সূত্রের বরাতে জানা গেছে।

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের ব্যাট নিয়মিত কথা বলছে। প্রথম কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। মৌসুমে দ্বিতীয়বার পেলেন তিন অঙ্কের ছোঁয়া। ধারাবাহিকভাবে রানের দেখা পাওয়া বাবরের এখন মনে হচ্ছে, নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন
১৪ মিনিট আগে
তীব্র গরম শেষে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এই বৃষ্টিই এখন ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
১ ঘণ্টা আগে
শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর, দুর্দান্ত—পিএসজি এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটির জন্য এসব বিশেষণের কোনোটাই যথেষ্ট নয়। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে দুই দলের থ্রিলার যেন ছাপিয়ে গেছে নিকট অতীতের সব লড়াইকে। পিএসজি-বায়ার্নের লড়াইয়ের পর একটা কথা বলা যেতেই পারে, সবশেষ এমন হাইভোল্টেজ ম্যাচ কবে দেখেছেন আ
২ ঘণ্টা আগে
জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দু’দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে