মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে কেন খেলানো হলো না নারী ফুটবল দলকে, সেই বিতর্কে নিজেদের অবস্থানকে তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। নিজেদের অবস্থানকে তুলে ধরতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা দিয়েছেন বাফুফে সভাপতি।
অর্থাভাবে নারীদের মিয়ানমারে খেলতে পাঠানো যায়নি, গত কদিন থেকে এমনটাই দাবি বাফুফের। সাফজয়ী মেয়েদের খেলতে না পাঠানোয় কঠিন সমালোচনার মুখে পড়েছে বাফুফে। সাবিনা খাতুনদের খেলতে না পাঠানোর খবর পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্তও। কেন মেয়েদের পাঠানো হলো না, সেই কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীও। সে প্রসঙ্গে আজ সালাউদ্দিন বললেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাকে ফোন করেছিল। দল পাঠাতে আর্থিক সহায়তার কথাও জানিয়েছে। আর্থিক সমস্যার কথা প্রধানমন্ত্রীকে কেন জানাইনি, এ কথাও আমাকে বলা হয়েছে।’
সালাউদ্দিনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি শুনতে হয়। এই দূরত্ব কেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো দূরত্ব নেই জানিয়ে সালাউদ্দিন খোঁচা মেরেছেন নাজমুল হাসান পাপনকে। বাফুফে সভাপতি বলেছেন, ‘তিনি(প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে তাঁর সম্মান জানাব। আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২২ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে