ক্রিকেটের অধিকর্তা হয়ে ফুটবল নিয়ে মন্তব্য করা তাঁর ঠিক হবে কি না, এটা ভেবে নাজমুল হোসেন পাপন তাই বিষয়টি এড়িয়েই যেতে চেয়েছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন তাঁকে যে খোঁচা দিয়েছিলেন, পাপন যে সেটা হজম করতে পারেননি, বোঝা গেল দ্রুতই।
আজ মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশেষে ফুটবল নিয়ে মন্তব্য করলেন পাপন। ধুয়ে দিলেন বাফুফে কর্মকর্তা আর তাঁদের অদূরদর্শী সিদ্ধান্তকে।
অর্থের সংকটে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্ব খেলতে পাঠানো হয়নি নারী ফুটবল দলকে; না পাঠানোর পেছনে এটাই ছিল বাফুফের যুক্তি। সরকার ও মন্ত্রণালয়ের কাছেও অর্থ চেয়ে পাওয়া যায়নি, প্রধানমন্ত্রী টাকা দিতে চাইলেও আগেই দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন বাফুফে কর্মকর্তা। কয়েক মাস আগে যে দলটা সাফ জিতে এল, সেই দলকে খেলতে না পাঠানোয় কঠিন সমালোচনার মুখে পড়েছে বাফুফে।
না পাঠানোর পেছনে নিজেদের যুক্তি দেখাতে গিয়ে বিসিবির দিকেও আঙুল তুলেছিলেন সালাউদ্দিন। বিসিবি সভাপতি পাপনের উদ্দেশে তির্যক মন্তব্য করতেও ছাড়েননি। সালাউদ্দিনের মন্তব্য পাত্তা দেননি জানালেও পাপন কষ্ট পেয়েছেন মেয়েদের সফর বাতিল করায়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি রীতিমতো ধুয়ে দিলেন বাফুফেকে। সাবিনা খাতুনদের খেলতে না পাঠানোর সিদ্ধান্তকে বললেন 'লজ্জা'র। পাপন বলেছেন, ‘যেটা গুরুত্বপূর্ণ, মেয়েরা যেতে পারল না। মাত্র বিশ লাখ টাকার জন্য। এর চেয়ে দুঃখ, কষ্ট...মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন। বিশ্বাস করেন আমি কারও সঙ্গে কথা বলিনি, আমাদের খেলোয়াড়েরা দিয়ে দিত। শুধু বলত একবার!’
সাবিনাদের খেলতে না পাঠানোর পেছনে অশুভ কিছু পরিকল্পনা থাকলেও থাকতে পারে বলে মনে করেন পাপন। ক্ষোভ উগরে তিনি বলেছেন, ‘আমার মনে হয় অন্য কিছু আছে। জানি না। এটা দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম হতে পারে না। আমরা বলছি দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে। সে জায়গায় আমরা বলছি বিশ লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারে না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এ জন্য এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এদের সঙ্গে (বাফুফে) কথা বলার কোনো প্রশ্নই আসে না!’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২২ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে