এক মন্ত্রণালয় ও তিন বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাঁদের এক বছরের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তিভিত্তিক চার সচিবের মধ্যে রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, মো. কামরুজ্জামানকে স্বাস্থ্যসেবা বিভাগে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ৯ জন সচিবের নিয়োগ গত ২৩ ফেব্রুয়ারি বাতিল করেছে বিএনপি সরকার। একই দিন তিনজন সচিবকে দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এসব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন—

আজ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৬ মার্চের (সোমবার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো টিকিট। বেলা ২টা থেকে পাওয়া যাবে একই দিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
৩ ঘণ্টা আগে
বইমেলায় শিশুদের জন্য এবার আলাদা করে চত্বর করা হয়নি। মেলার একটি অংশে শিশুদের প্রকাশনার জন্য স্টল সাজানো হয়েছে। শিশুদের জন্য অনেক বই-ই বের হচ্ছে এখন। তুলনামূলকভাবে তাদের বই বিক্রির সংখ্যা নেহাত কম নয়। তবে বেশির ভাগ বইয়ের মান নিয়ে অভিজ্ঞজনদের অভিযোগ আছে।
৮ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দর প্রকল্পে দুই বছরে প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের ২৭টি অডিট আপত্তিতে এসব অনিয়ম ধরা পড়ে। সরকারি পরিবহন অডিট দপ্তরের হিসাব-সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট ইন্সপেকশন রিপোর্টে এসব আপত্তি এসেছে।
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুর আতঙ্ক কমলেও মশা এখন রাজধানী ঢাকার অধিকাংশ এলাকার দিনরাতের যন্ত্রণা। গত জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে মশা বেড়েছে ৪০ শতাংশের বেশি। এর ৯০ শতাংশই কিউলেক্স। চলতি মার্চ মাসে মশার বিস্তার আরও বাড়তে পারে।
৯ ঘণ্টা আগে