ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন চলেছে রবি শাস্ত্রী-বিরাট কোহলি যুগ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাস্ত্রী কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে বিরাট-শাস্ত্রী রসায়নের ছেদ পড়ে। কোহলিও টি-টোয়েন্টি আর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন। এরপর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর আজ ছাড়লেন টেস্টের অধিনায়কত্বও।
দীর্ঘ সাত বছর ভারতের টেস্ট অধিনায়কত্বের পর বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় মনে হয়েছে কোহলির। এই সময়ে নিজেকে ভারতের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অধিনায়কত্ব ছাড়ার পর তাই প্রশংসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই টেস্ট ক্রিকেটার। কিন্তু এর মধ্যে কোহলিকে বিশেষ বার্তা দিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। নিজের বিদায়ী বার্তায় কোহলি যে দুজনকে ধন্যবাদ জানিয়েছেন, এর মধ্যে শাস্ত্রী একজন।
শাস্ত্রীও তাই আবেগ চেপে রাখতে পারলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় শাস্ত্রী বলেন, ‘বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে পেরেছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবচেয়ে আগ্রাসী আর সফলতম অধিনায়ক। এটা আমার কাছে খুবই দুঃখের একটা দিন, কারণ এই ভারতীয় দলটা আমরা দুজনে একত্রে তৈরি করেছি।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে