সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা।
যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৫ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৫ ঘণ্টা আগে