দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে বাংলাদেশ দল এখন গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ)। এখানেই জন্ম ও বেড়ে ওঠা দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। নিজ শহরে পুরো দলকে পাওয়ার সুযোগটা হাতছাড়া করছেন না তিনি। তামিম ইকবাল, মুমিনুল হকদের নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন ডমিঙ্গো।
আগামীকাল বৃহস্পতিবার রাতে নৈশভোজের আয়োজন করছেন ডমিঙ্গো। সাদা চোখে এটা সামাজিকতার বিষয় হলেও এই নৈশভোজের বিশেষ তাৎপর্য আছে।
সম্প্রতি দলের খেলোয়াড়দের সঙ্গে ডমিঙ্গোর দূরত্বের গুঞ্জন ওঠে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে।
এই প্রেক্ষাপটে নৈশভোজের নিমন্ত্রণটা নিশ্চয়ই অন্যরকম তাৎপর্য বহন করবে৷
অবশ্য বাইরে যে আলোচনাই হোক, দলের চিত্র আজ অন্যরকমই দেখাল ৷ সেন্ট জর্জেস পার্কের অনুশীলনে ডমিঙ্গোর সঙ্গে ফুরফুরে মেজাজে অনেকক্ষণ আলাপ করতে দেখা যায় ওয়ানডে অধিনায়ক তামিমকে। তাঁদের এই ছবি দেখে কে বলবে গুরু-শিষ্যের দূরত্ব বা নানা বিষয়ে মত পার্থক্য রয়েছে!
কোচের সঙ্গে সিনিয়র ক্রিকেটের দূরত্ব বা মতপার্থক্যের বিষয়টি মানতে নারাজ টিম ম্যানেজমেন্টের এক সদস্যেও। তাঁর দাবি, দল হারলেই দূরত্বের ব্যাপারটা সংবাদমাধ্যমে আসছে। রসিকতার সুরে তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আপনারা (সংবাদমাধ্যম) দূরত্ব দেখছেন, কিন্তু দলের কেউ তা মনে করছে না। তার বাসায় কিন্তু আগামীকাল আমাদের ডিনারের দাওয়াত (হাসি)।’
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সপ্মর্কিত পড়ুন:

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে