ডারবান টেস্টের চতুর্থ দিনের সকাল থেকেই দুই আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শুরুটা ডিন এলগারের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউ আবেদন নিয়ে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার মারাই এরাসমাস। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, আউট দিলে প্রশ্ন তোলার সুযোগ থাকত না।
প্রথম সেশনে শুধু এই একটা সিদ্ধান্তে আম্পায়ারের ভুল সীমাবদ্ধ ছিল না। আউট হওয়া দুই ওপেনার এলগার আর সারেল এরউই—দুজনকেই রিভিউ নিয়ে আউট করে বাংলাদেশ। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনেও আম্পায়ারের সাড়া মেলেনি। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের দাবি তুলেছেন।
করোনা শুরু হওয়ার পর থেকে নিরপেক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইসিসি। বিভিন্ন দেশে যাতায়াতের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে এখন করোনার প্রকোপ কমে আসায় এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন সাকিব। ডারবান টেস্টের দুই আম্পায়ারই দক্ষিণ আফ্রিকান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘আমি মনে করি আইসিসির জন্য এখন আগের মতো নিরপেক্ষ আম্পায়ারে ফেরার সময় হয়েছে। কারণ ক্রিকেট খেলুড়ে দেশ গুলোতে এখন করোনার প্রকোপ কমতে শুরু করেছে।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে