ডারবান টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। পেসবান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা নিজদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগিয়েছেন। এসব ছাপিয়ে আলোচনায় টস জিতে বাংলাদেশের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত। দিনের খেলা শেষে এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। ডমিঙ্গোর কথায় স্পষ্ট আগে ব্যাটিং নেওয়ার প্রচ্ছন্ন ভয়ের বিষয়টি, ‘বিদেশের মাটিতে আগে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিছুটা অনিরাপদ তো মনে হয়ই। আমাদের দলে অনেক তরুণ আছে। জয়, সাদমান, শান্তরা প্রথমবারের মতো এখানে টেস্ট খেলছে। আমাদের তাই এই উইকেটে ব্যাটিংয়ে নামার আগে আত্মবিশ্বাসটা তৈরি করে নিতে হবে। দিন শেষে বাংলাদেশ টেস্টে উন্নতি করতে চায়। যেসব উইকেটে পেস ও বাউন্স আছে একটু, সেখানে ব্যাটিং নিয়ে অনিশ্চয়তা কাজ করে। কোচিং টিম ও সিনিয়র ক্রিকেটার হিসেবে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে আত্মবিশ্বাস কাজ করে। তবে এগুলো সহজ না, কঠিন।’
দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেননি বাংলাদেশের বোলারা। উইকেটশূন্য সেশনে বোলারদের দায় দেখেছেন ডমিঙ্গো, ‘আমাদের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। খালেদ তার চতুর্থ টেস্ট খেলছে, ইবাদত সবচেয়ে বেশি অভিজ্ঞ, সে-ও খেলেছে ১২ ম্যাচ। তার শেষ ম্যাচটাও তিন-চার মাস আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আশা করি, বাজে প্রথম সেশন থেকে ছেলেরা শিক্ষা নেবে। তারা একটু নার্ভাস ছিল। এমন উইকেটে বোলিং করতে মুখিয়ে ছিল। তাই তারা নিজেদের ডিসিপ্লিন হারিয়েছে একটু। তবে লাঞ্চের পর দুর্দান্ত ছিল ওরা।’
ডমিঙ্গোর ব্যাখ্যায় যুক্তি আছে। কিন্তু এই ম্যাচে না হয় টস জেতায় নিজেদের সুবিধামতো পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সুযোগটি তো সব সময় আসবে না। তাই ভয়ের প্রসঙ্গ এলে দেশের বাইরে যেকোনো কন্ডিশনেই বড় পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশ দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে চ্যালেঞ্জ নিতে পারাটাই টেস্ট ক্রিকেটের আসল পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে যেতে মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখা জরুরি।
ডমিঙ্গো অবশ্য জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে ফেলতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান কোচ তাঁর ব্যাখ্যায় কিছু পরিসংখ্যানও টেনে এনেছেন। গত ১০ বছরে ডারবানে টস জিতে ব্যাটিং নেওয়ার হার ৫৮ থেকে ৪২ শতাংশ উল্লেখ করে প্রধান কোচ বলেন, ‘এমন নয় যে ব্যাটিং নেওয়ার হার খুব বেশি। আজ (গতকাল) আকাশে মেঘ ছিল। আধা ঘণ্টা পর খেলা শুরু হওয়ায় সেটা কেটে গেছে। তাই আমরা উইকেট থেকে সহায়তা পাইনি।’

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৭ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে