
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে তড়িঘড়ি করে দেশে ফিরতে হলো তাঁকে। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে না পাওয়ার আফসোস করছেন সতীর্থ ইয়াসির আলী চৌধুরী রাব্বি। একই সঙ্গে রাব্বি জানিয়েছেন, এখন সামনে এগিয়ে যেতে হবে।
গতকাল নিশিনে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। ঠিক তার আগের দিন শান্তর ছিটকে যাওয়ার খবর দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, শরীরে সংক্রামক জীবাণু পাওয়ায় শান্তর পক্ষে এশিয়ান গেমস খেলা কঠিন। আজ সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে সতীর্থকে নিয়ে ইয়াসির বলেন, ‘দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। শান্ত অসুস্থতার কারণে চলে যাচ্ছে।’
সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শান্ত না থাকায় ব্যাটার একজন কমে গেল। অধিনায়ক লিটন দাসসহ ব্যাটিং লাইনআপে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, ইয়াসিররা। এখন টপ অর্ডারে শান্ত না থাকায় ব্যাটিং অর্ডারে কতটা চাপ অনুভব করছে বাংলাদেশ—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ইয়াসির বলেন, ‘যেটা হয়ে গেছে, হয়ে গেছে (শান্তর ছিটকে যাওয়া)। এখন আমাদের ফোকাস করা উচিত সামনে কি আসবে, সামনে কি আসবে না সেটা নিয়ে। ব্যাটিং অর্ডারটা আসলে এটা যা আছে, এটা নিয়ে আমাদের ইনশা আল্লাহ এগিয়ে যেতে হবে।’
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান, বাংলাদেশ-মালয়েশিয়া, শ্রীলঙ্কা-নেপাল—বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের এই চার ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। আজ রোদ ঝলমলে আকাশে আইচিতে অনুশীলন করছেন লিটন-ইয়াসির-তানজিদরা।
বৃষ্টিতে যেখানে ভেসে যাচ্ছে ক্রিকেটের একের পর এক ম্যাচ, এমনকি অনুশীলনও করতে হয় বৃষ্টির মধ্যে, সেখানে এমন রৌদ্রজ্জ্বল আবহাওয়া স্বস্তিরই বলতে হবে। সেমিফাইনালের আগে আজ সংবাদমাধ্যমকে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ। আজ জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে। আজ ভালোমতো আমরা মাঠে নামতে পেরেছি। কাল ইনশা আল্লাহ আমাদের খেলার জন্য ভালো আবহাওয়া থাকবে।’
আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির বার্তাই দিচ্ছে। নিশিনে আগামীকালও থাকবে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে কাল আগে হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল মাঠে গড়াবে বেলা ১১টায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ শান্ত খেলেছিলেন গত বছরের মে মাসে। সেবার তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু অসুস্থতার কারণে তা হলো না।

অসলোতে পরশু রাতে নরওয়ে-পর্তুগাল ম্যাচে ক্যামেরার লেন্স হঠাৎ চলে গেল ডাগআউটে।ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের ম্যাচ দেখছেন ডাগআউটে বসে। ভক্ত-সমর্থকেরা তাঁকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সে আশা পূরণ হয়নি। পুরো ৯০ মিনিট ডাগআউটে বসেছিলেন। এমনকি সেই ম্যাচ শেষে তাঁকে নিয়ে হয়েছে অশান্তি।
৩২ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ অজিরা নামবে ধবলধোলাই এড়াতে। বাংলাদেশে সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে ইউরোস্পোর্ট ইন্ডিয়া। এক নজরে দেখে নিন
২ ঘণ্টা আগে
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।
২ ঘণ্টা আগে
একের পর এক জাদু দেখিয়ে চলেছেন লামিন ইয়ামাল। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অনেকটাই এগিয়ে। তবে ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ডের কাছে এই পুরস্কার চেয়ে লক্ষ্য আরও বড়।
৩ ঘণ্টা আগে