
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। সেটার চেয়েও বড় কথা তাঁর অসুস্থতার ধরন। রক্ত পরীক্ষায় শরীরে সংক্রামক জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম। তড়িঘড়ি করেই তাঁকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শান্তর এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ার কথা আজ বিকেলে নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ঘণ্টাখানেক পর শান্তর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানালেন বায়েজিদুল। বিসিবির বার্তায় ফিজিও বলেন, ‘নাজমুল হোসেন শান্ত ফ্লাইট থেকে নামার পরপরই জ্বরে ভুগছে। আসলে ফ্লাইট থেকেই জ্বরটা শুরু হয়েছে। এখন পর্যন্ত জ্বর ওঠানামার মধ্যেই আছে। হালকা জ্বর। জ্বরে যে অবস্থা, তাতে তার শরীর দুর্বল হয়ে গেছে। আজকে যেহেতু চতুর্থ দিন হয়ে গেলো, আমরা সেজন্য রক্তপরীক্ষা করিয়েছি। রক্তপরীক্ষার রিপোর্টে তার শরীরে কিছু সংক্রামক জীবাণু পাওয়া গেছে। এজন্য দেশে ফেরত পাঠানো হচ্ছে।’
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল। যদি বাংলাদেশ ফাইনালে ওঠে, সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। শান্তর রক্তপরীক্ষার রিপোর্টে কয়েকটা ভাইরাসে নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন বায়েজিদুল। তবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার টানা কয়েক দিন জ্বরে ভোগায় দুর্বল হয়ে পড়েছেন দেখে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। আগামীকাল প্রথম ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।
বিসিবি তাই শান্তকে দ্রুত দেশে ফেরত পাঠানোর চিন্তাভাবনা করছে। বায়েজিদুল বলেন, ‘অন্য যে ভাইরাস পরীক্ষা করা হয়েছে, সেগুলোতে নেগেটিভ এসেছে। ইনফ্লুয়েঞ্জা নেগেটিভ, কোভিড নেগেটিভ। আর যেহেতু সে চার দিন ধরে জ্বরে ভুগছে, অনেক দুর্বল হয়ে গেছে। এতটাই দুর্বল যে সেরে উঠতে ফাইনাল পার হয়ে যাবে। এত দিন থাকা (জাপানে) তার জন্য কঠিন।’
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাতেই স্ব স্ব ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত-পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারত। ৬, ১০ ও ২৪ নম্বরে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও হংকংয়ের রেটিং পয়েন্ট ২৪০, ২১৮ ও ১৩০। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শ্রীলঙ্কা-নেপাল কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ-মালয়েশিয়া শেষ আটের ম্যাচ শুরু হচ্ছে আরও পরে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ শান্ত খেলেছিলেন গত বছরের মে মাসে। সেবার তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু অসুস্থতার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

অসলোতে পরশু রাতে নরওয়ে-পর্তুগাল ম্যাচে ক্যামেরার লেন্স হঠাৎ চলে গেল ডাগআউটে।ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের ম্যাচ দেখছেন ডাগআউটে বসে। ভক্ত-সমর্থকেরা তাঁকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সে আশা পূরণ হয়নি। পুরো ৯০ মিনিট ডাগআউটে বসেছিলেন। এমনকি সেই ম্যাচ শেষে তাঁকে নিয়ে হয়েছে অশান্তি।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে তড়িঘড়ি করে দেশে ফিরতে হলো তাঁকে। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে না পাওয়ার আফসোস করছেন সতীর্থ ইয়াসির আলী চৌধুরী রাব্বি। একই সঙ্গে রাব্বি জানিয়েছেন, এখন সামনে এগিয়ে যেতে হবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ অজিরা নামবে ধবলধোলাই এড়াতে। বাংলাদেশে সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে ইউরোস্পোর্ট ইন্ডিয়া। এক নজরে দেখে নিন
২ ঘণ্টা আগে
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।
৩ ঘণ্টা আগে