
তিন দিনের প্রস্তুতি ম্যাচটাও বাংলাদেশ ড্র করতে পারেনি। অনভিজ্ঞ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরে গেছে ইনিংসে। তবে সেটাকে কেবল দুর্ঘটনা বলেই মনে করছেন তাসকিন আহমেদ। এবার আসল লড়াইয়ে দারুণ কিছু করে দেখাতে চান বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে গত পরশু শেষ হওয়া প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ গুটিয়ে গেছে ৫৪ রানে। অথচ ডারউইনে স্বাগতিকেরা নিয়েছিল ৯২ রানের লিড। অচেনা ক্যাম্পেল থমসন ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছেন। আজ তাসকিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচটা হারের পর মনটা যে ভালো ছিল না, সেটা তো বলতে বাকি থাকে না। তবে ক্রিকেটে এমন কিছু হয়েই থাকে। আমরাও চেষ্টা করছি, এখানকার কন্ডিশনের সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যায়।’
অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছে এ বছরের জানুয়ারিতে। ঘরের মাঠে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজে ৪-১ ব্যবধানে জিতেছে অজিরা। এই ব্যবধানে জিতেই অস্ট্রেলিয়া মূলত আগামী মৌসুমের ফাইনাল খেলার পথে অনেকটা এগিয়ে গেছে। ৮ ম্যাচে ৭ জয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পয়েন্ট টেবিলে সবার ওপরে অজিরা। তা ছাড়া ঘরের মাঠে সবশেষ ১৫ টেস্টের ১২টিতে জিতেছে অস্ট্রেলিয়া। হেরেছে দুটিতে। ড্র হয়েছে এক ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ হেরেছে, সেই একাদশের কেবল তিন জনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। মূল দলে তো ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের সামলাতে হবে বাংলাদেশের। তবু দারুণ কিছু হবে বলে আশা তাসকিনের। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিরিজটা যে একেবারে সহজ হবে না তা জানি। তবে তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করতে আমরা আশাবাদী।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলেছে জুনেই। যে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে ২১ বছর লেগেছিল বাংলাদেশ, ঘরের মাঠে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজটি জিতেছে ২-১ ব্যবধানে। সংস্করণ, মাঠ, কন্ডিশন ভিন্ন হলেও সেই সিরিজই এখন তাসকিনের অনুপ্রেরণা। আজ ডারউইনে সাংবাদিকদের ৩১ বছর বয়সী পেসার বলেন, ‘সেই সিরিজটা আমাদের জন্য সত্যি দারুণ এক স্মৃতি। আমরা সবাই দারুণ ক্রিকেট ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। এটা এবার তাদের বিপক্ষে খেলার আগে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে। এটাও ঠিক যে হোম আর অ্যাওতে খেলার মধ্যে অনেক পার্থক্য থাকে।’
বাংলাদেশ সিরিজের দলে থাকা ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারিরা এ বছরের শুরুতে অ্যাশেজে ভালো ব্যাটিং করেছেন। হেড ঘরের মাঠে অ্যাশেজে সর্বোচ্চ ৬২৯ রান করেছেন। তিনটি ফিফটির তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। গড় ও স্ট্রাইকরেট ৬২.৯০ ও ৮৭.৩৬।
হেডকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার মানছেন তাসকিন। তবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটারের উইকেট নেওয়া বাংলাদেশের জন্য একেবারে অসম্ভব মনে করেন না তিনি। ৩১ বছর বয়সী পেসার বলেন, ‘কোনো সন্দেহ নেই যে হেড বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটা কেবল ব্যাট আর বলেরই খেলা। গত কয়েক বছর ধরে যেভাবে প্রক্রিয়া অনুসরণ করে আসছি, সেটাই করব। কাজটা সহজ নয়। তবে এর চেয়ে বেশি তো আর কিছু করার উপায় নেই। প্রক্রিয়ায় অটল থেকে দেখব বাকিটা কী হয়।’
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

বিশ্বকাপের মালিকানা আংশিক বিক্রির খবর প্রস্তাব দেওয়ার পরই ফিফা তোপের মুখে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে দাঁড়িয়ে গেছেন অনেকেই। তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা এখন। তিন ফেডারেশন এবার ফিফাকে ধুয়ে দিয়েছে।
৪ মিনিট আগে
চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে হেডে গোল করেন ২৯ বছর বয়সী জাসি। তখন ১-০ গোলে এগিয়ে ছিল করিতিবা। গোলের পর সমর্থকদের দিকে ছুটে যান জাসি। এরপর বিজ্ঞাপনী বোর্ড টপকে ওপাশে যাওয়ার সময় একটি টানেলের মধ্যে পড়ে যান তিনি। ওই পথটি সফরকারী দলের ড্রেসিংরুমের দিকে গেছে।
১৪ মিনিট আগে
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি)। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭.৩ ওভারেই মালয়েশিয়ার করা ১০৫ রান টপকে যায় তারা।
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবেই মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন তানজিদ। সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ওপেনার। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে