
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের বাইরের কাণ্ডে আবারও আলোচনায় রাজস্থান রয়্যালস। নতুন বিতর্ক সৃষ্টি করেছেন রিয়ান পরাগ। ড্রেসিংরুমে ই-সিগারেট টানার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থান রয়্যালসের এই অধিনায়ক।
চণ্ডীগড়ে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল রাজস্থান। প্রথমবারের চ্যাম্পিয়নরা যখন পাঞ্জাবের দেওয়া ২২৩ রান তাড়া করছিল, তখন হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে নেয় ড্রেসিংরুমে থাকা পরাগকে। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, ড্রেসিংরুমে বসে ই-সিগারেট টানছেন ২৪ বছর বয়সী পরাগ। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণের পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের আওতায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এ ঘটনায় পরাগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের আচরণবিধি ভঙ্গ ও একজন অধিনায়ক হিসেবে খারাপ উদাহরণ তৈরি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে জরিমানা বা অন্য শাস্তি আসতে পারে। এর আগে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের জন্য ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল রাজস্থানের ম্যানেজার রবিন্দর সিং ভিন্দারকে।
পরাগের সিগারেট বিতর্কের মাঝেও মাঠের খেলায় ঠিকই জয় তুলে নিয়েছে রাজস্থান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে পরাগের দল। তাদের ষষ্ঠ জয়ের দিনে মৌসুমের প্রথম হারের দেখা পেল পাঞ্জাব। প্রীতি জিনতার দলকে হারানোর দিনে ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৯ রান করেন পরাগ। এবারের আইপিএলটা খুব বেশি ভালো যাচ্ছে না তাঁর। এখন পর্যন্ত ৯ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১১৭ রান; ব্যাটিং গড় ১৪.৬২।
এর আগে মাঠে ঢুকে প্রণাম করার জন্য আইপিএলের গত মৌসুমে টাকা দিয়ে লোক ভাড়া করেছিলেন পরাগ। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। এবার ই-সিগারেট-কাণ্ডে নতুন করে আলোচনার খোরাক জোগালেন তিনি।

আঞ্চলিক বিকেএসপিগুলোর সীমাবদ্ধতা দূর করার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ-সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে যাতে আমরা—যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত তার সকল কিছু
১৯ মিনিট আগে
উত্তর আফ্রিকার সাহারার তপ্ত বালু আর ভূমধ্যসাগরের নোনা বাতাসের মিশেলে যে ফুটবল উন্মাদনা জন্ম নেয়, তার নাম আলজেরিয়া। দীর্ঘ ১২ বছরের এক শূন্যতা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে ফিরে আসা এই দল শুধু একটি ফুটবল দল নয়, বরং আত্মমর্যাদা আর প্রতিরোধের এক প্রতীক। আলজেরিয়ার ফুটবল ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, এটি শুধু মা
১ ঘণ্টা আগে
মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে গতকাল দেখা গেল গলা সমান পানি। তবে ২৪ ঘণ্টায় বন্দরনগরীর আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিও চলে গেল বৃষ্টির পেটে। এই ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে চলছে ঝুম বৃষ্টি। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওপরও। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরুই করা যায়নি।
২ ঘণ্টা আগে