পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কামরান আকমল। বাবর আজমের পরেই তাঁর স্থান।
তবে ছক্কা, সেঞ্চুরি, দলীয় সাফল্যে কামরানের ধারেকাছেও নেই বাবর। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৮৪টি ছক্কা মেরেছেন আকমল ভাইদের বড়জন। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁয়েছেন সর্বাধিক তিনবার। একবার শিরোপা জয়ের পাশাপাশি রানার্সআপ হয়েছে তিনবার। সেই কামরানকেই কি না এভাবে অসম্মান!
পিএসএলের শুরু থেকেই পেশোয়ার জালমির হয়ে খেলেছেন কামরান। ৩৯ বছর বয়সী ক্রিকেটার ছিলেন এবারের প্লেয়ার্স ড্রাফটেও। কিন্তু ক্যাটাগরিতে অবনমন হতে হতে প্লাটিনাম থেকে সিলভারে নেমে যাওয়ায় এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। আত্মসম্মানের কথা ভেবেই নাম প্রত্যাহার করেছেন তিনি।
অথচ আকমল পরিবারের জন্য বিশেষ পিএসএল এবারেরটি। নিষেধাজ্ঞা কাটিয়ে দল পেয়েছেন কামরানের ছোট ভাই উমর আকমল। তবে কামরান যথাযথ সম্মান না পাওয়ায় তা আর হলো না।
পিএসএলের সপ্তম আসর শুরু আগামী ২৭ জানুয়ারি। তার আগে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম থেকে নামিয়ে গোল্ড ক্যাটাগরিতে রাখা হয় কামরানের নাম। পেশোয়ার তাঁকে ছেড়ে দেওয়ায় প্লেয়ার্স ড্রাফটেই যেতে হয় তাকে। যেখানে গোল্ড ক্যাটাগরি দূরে থাক, সিলভার ক্যাটাগরির একদম শেষ ডাকে গিয়ে কামরানকে ফের দলে নেয় পেশোয়ার।
কামরান মনে করছেন, এভাবে দল পাওয়ায় আত্মসম্মান ক্ষুণ্ন হয়েছে তাঁর। যে কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কামরান লিখেছেন, ‘গত ৬ মৌসুম আমার যাত্রা দারুণ ছিল। যেকোনো পরিস্থিতিতে সমর্থন দেওয়ায় আকরাম ভাই (পরিচালক), জাভেদ আফ্রিদি (কর্ণধার), ড্যারেন স্যামি (প্রধান কোচ), ওয়াহাবদের (অধিনায়ক) ধন্যবাদ। আমি সিলভার ক্যাটাগরির ক্রিকেটার নই। আবারও ধন্যবাদ। পেশোয়ার জালমির জন্য শুভকামনা।’
পরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় কামরান বলেছেন, ‘দয়া করে আমাকে ছেড়ে দিন। সিলভার ক্যাটাগরিতে আমার খেলার কথা নয়। এই ক্যাটাগরি তরুণ ক্রিকেটারদের জন্য। টানা ছয় মৌসুম খেলার পর আমি পেশোয়ারের সহানুভূতি চাই না।’

সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
২৮ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
৪২ মিনিট আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
১ ঘণ্টা আগে