
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবলারের।
আর্জেন্টিনার সান ফার্নান্দোতে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী মাতেও রেতেগি সবশেষ আন্তর্জাতিক ফুটবলে খেলেন এ বছরের ৩১ মার্চ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের বসনিয়ার বিপক্ষে পেনাল্টিতে ৪-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ইতালির। অতীত ভুলে ইতালি গতকাল নেশনস লিগের জন্য ৩৪ সদ্যসের দল ঘোষণা করেছে। দলে অনেক চমক রয়েছে। সেগুলোর মধ্যে রেতেগির বাদ পড়াই যে অন্যতম চমক।
রবার্তো মানচিনি ঘোষিত ইতালি দলে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়ই ৯ জন। তাঁদের মধ্যে আছেন ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োদ, মোনজার ডিফেন্ডার এদি কুয়াদিও, বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড স্যামুয়েল ইনাসিও এবং নুরেনবার্গের ফরোয়ার্ড মোহাম্মদ আলী জুমা।
২০২৩ সালে ইতালি দলে অভিষেক হয় রেতেগির। তিন বছরে আন্তর্জাতিক ফুটবলে ২৮ ম্যাচে ১১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। ২০২৬-২৭ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল কাদসিয়ার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৯ ম্যাচ। করেছেন ৭ গোল। সেই রেতেগির এবার জায়গা হলো না ইতালি দলে।
রেতেগি না থাকলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা, নিকোলো বারেলা, ময়েজ কিনসহ অভিজ্ঞরা আছেন ইতালির নেশনস লিগের দলে। ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ইতালিয়ানরা। ২ অক্টোবর মাঠে গড়াবে ইতালি-ফ্রান্স ম্যাচ। ৫ অক্টোবর ফের তুরস্কের মুখোমুখি হবে ইতালি।
২০২৮ থেকে ২০২৩ পর্যন্ত প্রথম দফায় ইতালির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মানচিনি। সে সময় তাঁর অধীনে ইতালি ৬১ ম্যাচ খেলে জিতেছেন ৩৯ ম্যাচ। ড্র করেছিল ১৩ ম্যাচ। হেরেছিল ৯ ম্যাচ। তাঁর অধীনেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। কদিন আগে সেই রেকর্ডটা ভেঙে দেয় স্পেন। নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে স্প্যানিশরা।
নেশনস লিগের জন্য ইতালির ৩৪ সদস্যের প্রাথমিক দল
মার্কো কার্নেসেচি (আটালান্টা), জিয়ানলুইগি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি), মাসিমো পেসিনা (বোলোনিয়া), গুগলিয়েলমো ভিকারিও (জুভেন্টাস)
অনেস্ট আহানর (ক্রিস্টাল প্যালেস), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার), রিকার্দো ক্যালাফিওরি (আর্সেনাল), ডিয়েগো কপোলা (প্যারিস এফসি), জিওভানি দি লরেঞ্জো (নাপোলি), ফেদেরিকো দিমারকো (ইন্টার), দানিয়েল গিলার্দি (রোমা), মাইকেল কায়োদ (ব্রেন্টফোর্ড), এদি কুয়াদিও (মোনজা), জিয়ানলুকা মানচিনি (রোমা), জর্জিও স্কালভিনি (আতালান্তা)
নিকোলো বারেলা (ইন্টার), ব্রায়ান ক্রিস্টান্তে (রোমা), ইসা দুম্বিয়া (স্পোর্টিং সিপি), নিকোলো ফাগিওলি (ফিওরেন্টিনা), ডেভিড ফ্র্যাটেসি (লাৎসিও), রোলান্দো মান্দ্রাগোরা (তুরিনো), আলেসান্দ্রো রোমানো (ক্যাগলিয়ারি), সান্দ্রো তোনালি (টটেনহাম)
নিকোলো ক্যাম্বিয়াগি (বোলোনিয়া), ফ্রান্সিসকো এস্পোসিতো (ইন্টার মিলান), সেবাস্তিয়ানো এস্পোসিতো (সাসুওলো), স্যামুয়েল ইনাসিও (বরুসিয়া ডর্টমুন্ড), ময়েস কিন (কোমো), দানিয়েল মালদিনি (ক্যাগলিয়ারি), জিয়ানকোমো রাসপাদোরি (আতালান্তা), জিয়ানলুকা স্কামাকা (আতালান্তা), আন্তোনিও ভার্গারা (নাপোলি), নিকোলো জানিওলো (উদিনেজ), মোহাম্মদ আলী জোমা (নুরেমবার্গ)

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১৭ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
২ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
৪ ঘণ্টা আগে