পুনর্গঠনের শুরুতেই বড় ধাক্কা খেল ইতালির ফুটবল। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। তাঁদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ভেস্তে যাওয়াই এই পদত্যাগের মূল কারণ বলে জানিয়েছে স্কাই স্পোর্ট ইতালিয়া।
বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো খেলতে ব্যর্থ হওয়ার পর ইতালি দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় এফআইজিসি। সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুলাই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পান মালদিনি। তাঁর উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় লিওনার্দোকে।
ইতালির জন্য নতুন প্রধান কোচ খুঁজে বের করাই ছিল মালদিনির প্রথম বড় দায়িত্ব। জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর শূন্য হওয়া এই পদে তাঁর প্রথম পছন্দ ছিলেন ইতালির সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। তবে একটি রুশ বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলে তাঁর নিয়োগ নিয়ে আপত্তি ওঠে। শেষ পর্যন্ত পিরলো নিজেই ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান।
এর আগে এফআইজিসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পেপ গার্দিওলা। ফলে পিরলোর সরে দাঁড়ানোর পর মালদিনির সামনে শক্তিশালী বিকল্পও ছিল না। এই পরিস্থিতিতেই দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। একই পথে হাঁটেন লিওনার্দোও।
তাঁদের পদত্যাগ নবনিযুক্ত এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতালির ভবিষ্যৎ পরিকল্পনা এখন আবারও অনিশ্চয়তার মুখে। এমনিতেই টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারা এবং গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় ইতালিয়ান ক্লাবগুলোর হতাশাজনক পারফরম্যান্সের কারণে দেশটির ফুটবল কঠিন সময় পার করছে। মালদিনি ও লিওনার্দোর বিদায় সেই সংকট আরও বাড়িয়ে দিল।
এদিকে ইতালির প্রধান কোচের পদে ইতোমধ্যে কয়েকটি বড় নাম আলোচনায় এসেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে এবং থিয়াগো মোত্তা। তবে এফআইজিসির পক্ষ থেকে এখনো তাঁদের কারও সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
২ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১৭ মিনিট আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে