
সেপ্টেম্বরের শেষে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া-হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ১৪ দল। আসিয়ান কাপ দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছে ফিফা।
২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান কাপে আসিয়ান কাপের ১১ সদস্য ও তিন অতিথি দল। এই টুর্নামেন্ট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ সকালে বিশেষ বার্তা দিয়েছেন। ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের মধ্যেই জাতীয় দলগুলোকে প্রতিযোগিতামূলক ফুটবলে সুযোগ দিতেই চালু করা হয়েছে ফিফা আসিয়ান কাপ। এর মাধ্যমে ফুটবলাররা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আঞ্চলিক লড়াইয়ে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এই টুর্নামেন্টে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফুটবলীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভক্ত-সমর্থকদের স্মরণীয় মুহূর্ত ও দারুণ ফুটবল উপহার দেবে।’
২০২৬ ফিফা আসিয়ান কাপ হবে দুই ডিভিশনে। প্রথম ডিভিশনে আয়োজক ইন্দোনেশিয়ার সঙ্গে থাকছে বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পাকিস্তান। দ্বিতীয় ডিভিশনে থাকছে আরেক আয়োজক হংকং, ব্রুনেই দারুসসালাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও তিমুর-লেস্তে। অংশগ্রহণকারী এই ১৪ দেশের সম্মিলিত জনসংখ্যা ২০০ কোটিরও বেশি। এসব অঞ্চলে বিপুলসংখ্যক তরুণ ফুটবল-সমর্থক রয়েছেন। তাতে করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফুটবলের অনেক প্রসার হবে বলে মনে করছে ফিফা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল আসিয়ান কাপে। ভারত ও চীন নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রত্যেক ডিভিশনকে ভাগ করা হবে দুই গ্রুপে। প্রত্যেক দল রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে একবার করে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দল নিজ নিজ ডিভিশনের ফাইনালে উঠে শিরোপার জন্য লড়বে। এ ছাড়া ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় প্রথম ডিভিশনে দুই গ্রুপের রানার্স-আপ দল অংশ নেবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও।
২৮ সেপ্টেম্বর মালয়েশিয়া ম্যাচ দিয়ে আসিয়ান কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ। জামাল ভূঁইয়াদের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে। এই ভেন্যুতেই হামজা চৌধুরী-জামালরা ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ-ভারত নারী এশিয়া কাপের সেমিফাইনাল শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। এমন সময়ে দলে পরিবর্তন আনল ভারত। চোটে পড়ে এক ক্রিকেটার ছিটকে যাওয়াতেই মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পরিবর্তন এনেছে।
৪১ মিনিট আগে
আসিয়ান কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ছোট করছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে থাকা ৩০ ফুটবলার থেকে এরই মধ্যে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার কাজেম শাহ, তাজ উদ্দিন, ফুলব্যাক ইসা ফয়সাল এবং প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার। বাদ পড়েছেন রাব্বি হোসেন রাহুলও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার এক মাস হতে চলল। তবু ঐতিহাসিক এই সিরিজ নিয়ে আলোচনা না হয়ে কী পারে! ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করা তো চাট্টিখানি কথা নয়। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফর শেষে মিচেল স্টার্কের কাছ থেকে কিছু ‘টিপস’ও নিয়ে এসেছেন শরীফুল ইসলাম।
২ ঘণ্টা আগে
আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রব
২ ঘণ্টা আগে