
বাংলাদেশ-ভারত নারী এশিয়া কাপের সেমিফাইনাল শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। এমন সময়ে দলে পরিবর্তন আনল ভারত। চোটে পড়ে এক ক্রিকেটার ছিটকে যাওয়াতেই মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পরিবর্তন এনেছে।
বিসিসিআইয়ের এই পরিবর্তন অবশ্য বাংলাদেশ-ভারত সেমিফাইনালের জন্য নয়। এশিয়ান গেমসের দলে পরিবর্তন এনেছে ভারতীয় বোর্ড। ভারতের মিডল অর্ডারের অন্যতম সেরা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ এখনো হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাঁর পরিবর্তে এশিয়ান গেমসে খেলবেন প্রতীকা রাওয়াল। বার্তা সংস্থা আইএএনএসকে গতকাল বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘জেমিমার পরিবর্তে প্রতীকা জাপানে এশিয়ান গেমসে যাবে। এশিয়ান গেমসের জন্য জমা দেওয়া ১৫ সদস্যের দলে তার নাম রয়েছে।’
আগস্টের শুরুর দিকে ‘দ্য হান্ড্রেডে’ সাউদার্ন ব্রেভের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জেমিমা। এই চোটের কারণে দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপ থেকে ছিটকে যান তিনি। এদিকে এই এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে প্রতীকার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে ব্যাটিং করাচ্ছে। যদিও তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। এশিয়া কাপে তিন ম্যাচে করেছেন ৩৬ রান।
২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালির চোট পাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল প্রতীকাকে। তাতে করে ২০২৬ নারী প্রিমিয়ার লিগে (ডব্লুপিএল) খেলতে পারেননি। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। প্রতীকা এই ম্যাচে দারুণ কিছু করবেন বলে আশা ভারতের টিম ম্যানেজমেন্টের।
চলমান এশিয়া কাপে ভারত খেলছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বেই। এই টুর্নামেন্টে ১৫২ রান করে এখনো সর্বোচ্চ রানসংগ্রাহক স্মৃতি মান্ধানা। ১০৪ রান করে দুইয়ে তাঁরই সতীর্থ শেফালি ভার্মা। তাঁরা সবাই আছেন এশিয়ান গেমসের দলে। ১৭ সেপ্টেম্বর নিশিনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত-জাপান।
এশিয়ান গেমসে ভারতীয় দল
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কামালিনী (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, রেনুকা সিং, এন শ্রী চরণী, নন্দিনী শর্মা

এবারের ইংল্যান্ড সফরটা যে করেই হোক, ভুলেই থাকতে চাইবে পাকিস্তান ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সের চেয়ে বরং বাইরের ঘটনায় বেশি সমালোচিত। জাতীয় দলকে নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘটল আরেক আলোচিত ঘটনা। এমনকি বিক্ষোভকারীদের তোপের মুখেও পড়তে হয়েছে ক্রিকেটারদের।
৮ মিনিট আগে
আসিয়ান কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ছোট করছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে থাকা ৩০ ফুটবলার থেকে এরই মধ্যে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার কাজেম শাহ, তাজ উদ্দিন, ফুলব্যাক ইসা ফয়সাল এবং প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার। বাদ পড়েছেন রাব্বি হোসেন রাহুলও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার এক মাস হতে চলল। তবু ঐতিহাসিক এই সিরিজ নিয়ে আলোচনা না হয়ে কী পারে! ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করা তো চাট্টিখানি কথা নয়। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফর শেষে মিচেল স্টার্কের কাছ থেকে কিছু ‘টিপস’ও নিয়ে এসেছেন শরীফুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রব
৩ ঘণ্টা আগে